
বানেশ্বর ,(রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে পুঠিয়া উপজেলার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
বানেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, ছাত্রদল এবং বানেশ্বর কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৫ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর খলিল সরকার, জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক রূপস সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ এবং বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু আহমেদ সিজারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।


