
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে সহিংসতার কোন সম্ভাবনা নেই। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হবে। খুবই ভাল প্রস্তুতি। অনেক জায়গায় সিসিটিভি লেগে গেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংশোধনী নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, নির্বাচনে এবার সেনাবাহিনী ১ লাখ থাকবে, ৫ হাজার নেভি, সাড়ে ৩ হাজার এয়ার ফোর্স, ৩৭ হাজার বিজিবি, সাড়ে ৪ হাজার কোস্ট গার্ড, দেড় লাখ পুলিশ, ৯ হাজার র্যাব ও ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
জাহাঙ্গীর আলম বলেন, অবৈধ অস্ত্র প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে। পিসফুলি হবে নির্বাচন। মব ভায়োলেন্স বলতে কিছু নাই। পুলিশে কোনো ভয় নেই। শান্তিপূর্ণ নির্বাচন হবে।
এর আগে, তিনি রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় বিভাগের প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা অংশ নেন।


