
প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

মঞ্জুরুল আরো দাবি করেন, স্ত্রী ও মেয়ের ছবি দেখিয়ে তাকে ভয় দেখিয়ে মহাখালী থেকে সিএনজিতে করে নিয়ে আসা হয়। জসীম তাকে সঙ্গে না গেলে স্ত্রী-মেয়ের ক্ষতি করার হুমকি দিয়েছিল বলেও দাবি করেন তিনি।
রিমান্ড না দেওয়ার আবেদন জানিয়ে মঞ্জুরুল আদালতকে বলেন, তার শারীরিক অবস্থা ভালো নয় এবং তিনি মানসিক চাপের মধ্যে আছেন। রিমান্ডে নিলে তার শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি।
পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মঞ্জুরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


