
রাজশাহীতে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) উদ্যোগে “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬জুলাই) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ‘র সদর দপ্তর (জিমনেসিয়াম) হল রুমে গণঅভ্যুথানে সকল শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণহত্যায় শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম(অতিরিক্ত সচিব)।
এসময় আরো উপস্থিত ছিলেন অতি:প্রধান প্রকৌশলী ড.মো:আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান , নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী , নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, মজিবুর রহমান সভাপতি (রাজঃ২০৮৮), মিজানুর রহমান ফারুক সাধারণ সম্পাদক (রাজঃ২০৮৮) সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি ও মনিটরিং অফিসার সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে বাদ যোহর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে কর্মরত তত্ত¡াবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীগণ বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।


