
জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির অনেক অংশ তুষারপাতের কবলে পড়ায় স্থানীয় সময় সকাল ৭টায় ভোটকেন্দ্র খোলা হয় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই ভোট গণনা শুরু হবে।

নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দুই বছরের মধ্যে এটি দেশটির দ্বিতীয় জাতীয় নির্বাচন। ২৩ জানুয়ারি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাকাচি। তিনি এমন সময় দায়িত্ব নেন যখন পার্লামেন্টে তাঁর দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ ছিল। শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন তাকাচি।
প্রধানমন্ত্রী তাকাচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির।
জরিপ বলছে, বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি।


