
রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়ারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নুরনাহার কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা নেন।
ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পের উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি আরও বলেন, চরবাসীর যাতায়াতের জন্য পাকা রাস্তার কাজ চলছে। আগামীতে ভাসমান ঘাট ও রোগীদের নদী পারাপারে দ্রুতগামী নৌযানের ব্যবস্থা করা হবে।
চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা জানান, গত ৩০ বছরে এই চরে এ ধরনের মেডিকেল ক্যাম্প হয়নি। তাঁরা নিয়মিত এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সেবা দেওয়ার দাবি জানান।
ক্যাম্পে মেডিসিন, স্ত্রীরোগ, সার্জারি ও শিশু রোগের চিকিৎসকেরা সেবা দেন। নারী চিকিৎসকেরা নারী রোগীদের চিকিৎসা দেন।


