
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর রাজধানীর পল্টনে একটি বিক্ষোভ মিছিলে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে নূরসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশ লোক হামলায় অংশ নেয়, যাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা ছিল। পরবর্তীতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলাকারীদের প্রতিহত করে।


