রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং নবনির্বাচিত সরকার যেন দেশকে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে সক্ষম হয় এবং দেশ পরিচালনায় সফলতা অর্জন করে, তা নিয়েও দোয়া করা হয়। দোয়া মাহফিলে রুয়েটের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময়…
Author: TMTV Desk
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী – ০৬ (চারঘাট-বাঘা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন “ধানের শীষ” মনোনীত বিএনপি’র প্রার্থী আবু সাঈদ চাঁদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ০৭ টা থেকে বিকাল সাড়ে ০৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়। এ আসনে ১১৯টি কেন্দ্রের প্রাপ্ত সবশেষ ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১৪৭৩৫৯ ভোট ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯১৪৬০ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৫ হাজার ৮৯৯ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন আবু সাঈদ চাঁদ। রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪ হাজার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা-৮ আসনে দিনভর নানা নাটকীয়তার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার ভোররাত পৌনে ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। অন্যদিকে, ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে তিনি বলেন, “জাতির ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ও উলামাদের স্পষ্ট অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।” তারেক রহমান আরও জানান, আলেম ও উলামাদের সমর্থন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় সঠিক নির্দেশনা পাবেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত আলেমদের সহযোগিতা অব্যাহত থাকবে।
আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সরকারকে বিশেষ বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়। জাতিসংঘ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তায় নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এবং এর মধ্যে বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ও ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষদের অধিকারও অন্তর্ভুক্ত। জাতিসংঘের বার্তায় উল্লেখ করা হয়েছে, নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা, হয়রানি ও অনলাইন নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। এতে সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের অপব্যবহার অন্তর্ভুক্ত। সংস্থাটি জানিয়েছে, নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ…
রাজশাহী নগরীর মুল অবকাঠামো উন্নয়ন ও রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর হাত ধরে। টানা ১৫ বছর তিনি এই নগরীকে সাজিয়েছিলেন নিজের হাতে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছিলেন মিজানুর রহমান মিনু। রাজশাহী নগরীতে টেকসই, যুগপোযোগি, পরিকল্পীত উন্নয়ন হয়েছিল মিুনর সময়। যা এখনো দৃশ্য মান। নগরীকে ঢেলে সাজানোর সাথে রাস্তা-ঘাটের আমুল পরিবর্তন এনেছিলেন মিজানুর রহমান মিনু। সরকারী বা বেসরকারী সব সেক্টরেই অবকাঠামো উন্নয়নে নজির সৃষ্টি করেছিলেন তিনি। মূলত সাবেক মেয়র ও এমপি মিজানুর মিনুই এই নগরীকে একটি শহরের রুপদান করেছিলেন। তবে নগরবাসী বলছেন, মিনুর সময় আবারো আসতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিজানুর রহমান মিনু…
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। জোয়ান লাপোর্তার পদত্যাগের পর শূন্য হওয়া পদে আবারও প্রার্থী হয়েছেন তিনি। তার বিপরীতে লড়ছেন ভিক্টর ফন্ট। ক্লাবটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনকে ঘিরে সাবেক তারকা ফুটবলারদের অবস্থান নিয়েও চলছে আলোচনা। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন জানিয়েছেন। তবে লিওনেল মেসি এখন পর্যন্ত কোনো পক্ষেই সমর্থন জানাননি। লাপোর্তার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সে কারণে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো ফন্টের পক্ষেই অবস্থান নেবেন আর্জেন্টাইন তারকা। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট জানিয়েছে, চলমান নির্বাচনে সরাসরি সম্পৃক্ত না…
বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’। ছবির প্রতিটি পরত আর রহস্য দর্শকদের বুঁদ করে রেখেছে দীর্ঘদিন। তবে তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ নিয়ে আলোচনা যেন থামছেই না। এদিকে কিছুদিন ধরেই নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন প্রকাশ রাজ। সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে সরে দাঁড়ানোর খবরে জলঘোলা কম হয়নি। যদিও সেই জল্পনা উড়িয়ে প্রকাশ জানিয়েছিলেন, ছবিটির কাজই তিনি শুরু করেননি। তবে এবার নিশ্চিত হওয়া গেছে, ‘দৃশ্যম ৩’-এ যুক্ত হয়েছেন তিনি। বিতর্কের আগাম আভাস পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ লিখেছেন, ‘আকর্ষণীয় হিন্দি ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’-এর শুটিং শুরু করলাম। দারুণ টিম আর দুর্ধর্ষ একটি চরিত্র! আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি…
সকল অপেক্ষার অবসান শেষে কাল বৃহস্পতিবার দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে পরবর্তী শাসক কে হবেন সেটি নির্ধারিত হবে কাল। এরমধ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, দেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে তার দেশের সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বাংলাদেশি জনগণের দ্বারা যে সরকারই নির্বাচিত হোক ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ করবে।” রয়টার্স বলেছে, সাবেক দুই মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে লড়াই হবে। যারমধ্যে মতামত জরিপ থেকে জানা যাচ্ছে নির্বাচনে…
যুক্তরাষ্ট্র থেকে তুলা নিয়ে সেগুলো দিয়ে পোশাক তৈরি করে রপ্তানি করলে এ খাতে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন শর্তে চুক্তি হওয়ার পর চিন্তিত হয়ে পড়েছেন ভারতের পোশাক রপ্তানিকারকরা। বিশেষ করে ভারতের তুলা শিল্পে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ আগে ভারত থেকে বাংলাদেশ বেশি তুলা কিনলেও; এখন মার্কিন তুলার দিকে ঝুঁকবে ঢাকা। সংবাদমাধ্যম দ্য হিন্দু আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্র ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের পর ভারতীয় ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক সুযোগের আশা করছিলেন। কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপ…

