ইরানের সঙ্গে সংলাপের মধ্যেই মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চল, লোহিত সাগর ও হরমুজ প্রণালী চারটি উচ্চমাত্রার বিধ্বংসী বিশালাকৃতির যুদ্ধজাহাজ এবং বেশ কিছু রণতরী নিয়মিত টহল দিচ্ছে। পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানকে চাপে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেওেশ গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও বেশ কয়েকটি রণতরীর বহর আরব সাগরে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এ বহরের অন্যান্য রণতরীগুলো আরব সাগরের মধ্যপ্রাচ্য অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পর মধ্যপ্রাচ্যের জলসীমায় আরও ৩টি বিশাল আকৃতির যুদ্ধজাহাজ…
Author: TMTV Desk
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায় জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঝালকাঠি-১ আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের অনুসারীদের দায়ী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজাপুর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা আমীর মাওলানা কবির হোসেন। এসময় ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে একদল সন্ত্রাসী আমতলা বাজারের দীর্ঘদিনের পুরোনো জামায়াত অফিসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ২৯৯টি আসনের সবকটিতেই ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শতভাগ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ সম্ভব না হলেও সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল বলে উল্লেখ করেন তিনি। আখতার আহমেদ জানান, ২৯৯ আসনে ব্যালট সরবরাহ সম্পন্ন হয়েছে এবং ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনের দিন ঘিরে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। তাঁর ভাষায়, দেশের নির্বাচনী ইতিহাসে এর আগে কখনো এত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অতীতের কিছু নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটলেও এবার এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে…
পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, একটি আপদকালীন সময়ে আমি দায়িত্ব নিয়েছিলাম। সেই আপদকালীন সময় এখন আর নাই। তাই আমি ভিসির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। একই সঙ্গে ডেপুটেশনের এই দায়িত্ব থেকে সরে আমি আমার শিক্ষকতায় ফিরতে চাই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘যে আপদকালীন এবং বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সে আপদকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তরণ করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, অংশীজনদের ভালোবাসায়। সুতরাং আমি এখন মনে করছি যে একটি…
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন ৫ জন। এখন পর্যন্ত ২৭৯৫০টি বৈধ অস্ত্র জমা পড়েছে। এবার নিরাপত্তায় প্রযুক্তি ব্যবহার করা হবে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, ৮০-৯০ ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জেলায় ড্রোন ক্যামেরা ব্যবহার করার পাশাপাশি…
প্রচারণার শেষ দিনে রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর নেতৃত্বে ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাজশাহীজুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৪টায় দিকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ অভূতপূর্ব। বয়স্ক, যুবক-যুবতী এমনকি শিশুরাও নির্বাচনী পরিবেশে আনন্দ ও আগ্রহ প্রকাশ করছে, যা ধানের শীষের পক্ষে জনসমর্থনের প্রমাণ। প্রচারণার শেষ দিনে রাজশাহীতে ধানের শীষের গণজোয়ার তিনি অভিযোগ করেন, জামায়াত পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিনু বলেন, “পরাজয় নিশ্চিত জেনেই তারা এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে…
আমির হামজা, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম (জীবন)। তবে সংবাদ সম্মেলনের ৪৮ ঘণ্টা পার হলেও দলীয় নেতাকর্মীদের এক মঞ্চে আনতে তিনি ব্যর্থ হয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ক্ষুদির বটতলা এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মো. জহুরুল ইসলাম জীবন বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও বাঘা–চারঘাট আসনে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এক মঞ্চে দেখা যাচ্ছে না, যা দলের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি…
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান।ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।, তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। ওই কার্ডের সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে। লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়। সেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়। তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। ভিডিওতে আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছেন। ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের…
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনদাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে বিশাল গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরী। রাজশাহী সদর-২ আসনের জনপ্রিয় নেতা অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের আহ্বানে সোমবার (৯ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালিত হয়েছে। দুপুর ৩ টায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সিএন্ডবি মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর লক্ষীপুর হয়ে মেডিকেলের সামনে দিয়ে জাদুঘর মোড় অতিক্রম করে জিরোপয়েন্ট থেকে নিউ মার্কেটে এসে সমাবেশের মাধ্যমে গণমিছিলটি সমাপ্ত হয়। গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হয়। গণমিছলপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন…

