ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী-কে ঘিরে আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তান রয়েছে, আর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও প্রায়ই গুঞ্জন শোনা যায়। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে বৈবাহিক অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন বুবলী। সঞ্চালকের প্রশ্ন ছিল—কবে আবার বিয়ে করছেন তিনি? জবাবে বুবলী স্পষ্ট করে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।” শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার গুঞ্জন প্রসঙ্গে বুবলী এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন, বৈবাহিক অবস্থানের…
Author: TMTV Desk
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করছে সরকারি যানবাহন অধিদপ্তর। তবে কতগুলো গাড়ি লাগবে, সেটা শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানানো হবে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত যানবাহন অধিদপ্তর মিলনায়তনে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন, সেগুলোসহ সরকারি যানবাহন অধিদপ্তরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন উপদেষ্টা তাদের…
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা। ওই দিন সকালে তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন গতকাল শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। সাধারণত জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠান হয়ে থাকে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আজ শনিবার সন্ধ্যায় বলেন, আপাতত…
৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দেখা করে তারা এ দাবি জানান। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় ঐক্যের সদস্যদের বৈঠকটি শুরু হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে ছিলেন।এতে ১১ দল থেকে অংশ নেন ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার…
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ইহুদি স্টাইলে অপকৌশলের রাজনীতি করে বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সবগুলো কমিটি প্রকাশ করার দাবি জানান। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেছেন। ছাত্রদল সভাপতি বলেন, জামায়াত ইসলাম ও ছাত্রশিবির তাদের সমর্থক তো দূরের কথা, তাদের কয়েক লাখ একনিষ্ঠ নেতাকর্মীদের পরিচয় যুগের পর যুগ অপ্রকাশিত ও গুপ্ত রেখে- তাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্যায় জর্জরিত হলেও দলীয়ভাবে তার দায় নিতে হচ্ছে না। এ ধরনের ইহুদী স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামায়াত শিবিরকে আমরা এবং আলেম সমাজ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী মোদির। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসবেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে। ম্যাক্রোঁ পরবর্তীতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন। শপথে তাহলে কে আসবেন? হিন্দুস্তান…
ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর এখন নতুন সরকারের আনুষ্ঠানিক শপথের অপেক্ষায় রয়েছে দেশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ইতোমধ্যে অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। ওইদিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন বিকেলে হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদসদ্যদের শপথ অনুষ্ঠান। ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সচিবালয় সূত্রে জানা যায়, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনই পড়াবেন। আর এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর শুক্রবার নির্বাচিতদের…
রাজশাহী মহানগরীতে নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক মুসল্লি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. মোস্তফা (৫০)। তিনি নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের তইমুর উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর…
দীর্ঘ দেড় দশক পর জনগণের সরাসরি ভোটে বিএনপির বিজয়ী হওয়াকে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। তবে মনে রাখতে হবে, জাতীয় ঐক্যই আমাদের শক্তি আর বিভাজন আমাদের দুর্বলতা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল–এর গ্র্যান্ড বলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান এ কথা বলেন। দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আপনারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছেন। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা…
নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে (এলডিসি থেকে) অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে।

