Author: TMTV Desk

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশ পঁচিশ বারের মতো পেছাল। আগামী ৭ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ দিন ধার্য করেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু,…

Read More

জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় নিয়ে সরকারের রাজনৈতিক অবস্থানে পরিপ্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটের যে অঙ্গীকার ছিল, তা ছিল সুনির্দিষ্ট এবং সব রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত। এ গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়; বরং এটি ছিল জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার উৎস পুনর্নির্ধারণের এক ঐতিহাসিক প্রয়াস।  বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, এটি কোনো সাধারণ কৌশলগত ঘটনা ছিল না; বরং ছিল ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি। আজ সেই অবস্থান থেকে বিচ্যুতি কেবল…

Read More

জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। বুধবার (১ এপ্রিল) নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের সরকার ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।’ পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, চলতি বর্ষা মৌসুমে সারা দেশে বিভিন্ন প্রজাতির দেড়…

Read More

গ্ল্যামার নায়িকার খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিয়ারা আদভানি। চাইছেন অভিনয়ে প্রতিনিয়ত নিজেকে নতুনরূপে তুলে ধরার। অথচ অভিনয় ক্যারিয়ারের শুরুতে এ ধরনের চিন্তাভাবনা একেবারেই ছিল না এই বলিউড তারকার। হঠাৎ কীভাবে এতটা বদলে গেলেন? এই প্রশ্নই এখন নেটিজেনদের অনেকের মুখে। আর সেসব অনুরাগীদের জন্য কিয়ারা খোলাসা করেছেন তাঁর চিন্তাভাবনা বদলে যাওয়ার কারণ। আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এ বছর কিয়ারা প্রতীক্ষিত সিনেমাগুলোর অন্যতম একটি হলো ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’। এরই মধ্যে এই সিনেমার ঝলক সাড়া ফেলেছে দর্শকের মাঝে। যেখানে দেখা গেছে, অভিনেতা যশের কোলে বসে রয়েছেন কিয়ারা। অভিনেতার হাতে চুরুট। অন্যদিকে কিয়ারার চোখেমুখে নেই অতীতের…

Read More

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবার খেলতে গিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দলটির ‘মৌসুমের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার (১ এপ্রিল) তাসমানিয়ার রাজ্য ক্রিকেট সংস্থা ‘ক্রিকেট তাসমানিয়া’ তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এই ঘোষণা দেয়। রিশাদ হোসেন বর্তমানে পাকিস্তানে রয়েছেন এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নবাগত দল রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন। সেখান থেকেই তিনি এই বড় সাফল্যের খবর পান। গত ২৫ জানুয়ারি শেষ হওয়া বিগ ব্যাশের আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে রিশাদ ছিলেন অনন্য। পুরো আসরে তিনি শিকার করেছেন ১৫টি উইকেট, যা তার দলের পক্ষে…

Read More

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, শেষ দফার এই হামলায় তারা ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় শুধু ইসরায়েল নয়, লক্ষ্যবস্তু করা হয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটি। কুয়েতের ওই ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার ইউনিটে হামলা চালিয়ে একটি হেলিকপ্টার ধ্বংস করার দাবিও করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই…

Read More

জাতীয় সংসদ অধিবেশনে উত্তাপ ছড়িয়েছে। ‘জুলাই সনদ আদেশ’ নিয়ে বিতর্ক এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের (মিসকোড) প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে ওয়াক আউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। ওয়াক আউটের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিকার চেয়েছিলাম, এ বিষয়টা ৯সংবিধান সংস্কার পরিষদ) কোনো দলের সাথে সম্পৃক্ত না। যে বিষইয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম। এর স্বপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইনও করেছি।’ তিনি বলেন, ‘আমরা প্রতিকার যে পেলাম না এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না।…

Read More

ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এই অভিযোগ করেন তিনি। তারেক রহমান লেখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে f comerce এর কেমন দিনকাল যাচ্ছে। গত বছর কিছু বুস্ট করেছিলাম। ক্যাশ ইন ডেলিভারিতে জিরো অ্যাডভান্স নিচ্ছিলাম, তখন প্রচুর অর্ডার আসছিল। কিন্তু ১০ শতাংশের মতো ফেক অর্ডার আসছিল। নিলে নেবে, না নিলে ফোন রিসিভ করবে না এমন। পরবর্তীতে ৫০০ টাকা অ্যাডভান্স নেওয়ার প্রথা শুরু করলে অর্ডার কমে যায় কিন্তু লস বন্ধ হয়ে যায়। তারেক রহমান অভিযোগ করেন, বেশি হয়রানি করেছে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। ট্রুথ সোশালে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি, তবে তাকে বর্ণনা করেছেন তার পূর্বসূরিদের তুলনায় কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান হিসেবে। তিনি আরও যোগ করেছেন, হরমুজ প্রণালী যখন খোলা, অবাধ ও নিরাপদ হবে-তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে পর্যন্ত, আমরা ইরানকে ভুলিয়ে দেওয়ার মতো করে ধ্বংস করে দিচ্ছি-অথবা যেমন বলা হয়, পাথর যুগে ফিরিয়ে দিচ্ছি! তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনও স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।

Read More

বাংলাদেশের ইতিহাসে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) এক অনন্য মাইলফলক সৃষ্টি হয়েছে। সব রেকর্ড ভেঙে মার্চ মাসে নতুন উচ্চতায় পৌঁছেছে রেমিট্যান্স প্রবাহ। সদ্য বিদায়ী মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন (৩৭৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার। স্বাধীনতার পর থেকে একক কোনো মাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য জানা গেছে। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল গত বছরের মার্চে, যার পরিমাণ ছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ডিসেম্বরেও…

Read More