Author: TMTV Desk

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে রোববার এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো…

Read More

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯…

Read More

ভোট জালিয়াতির দৃশ্য যেন কেউ ভিডিও করতে না পারে, সে উদ্দেশ্যেই নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ হলো ভোটারদের মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে হবে। এতে মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমের সুযোগও বন্ধ হয়ে যাবে, যা একটি হঠকারী সিদ্ধান্ত। হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। এর…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিগত সময়ে নির্বাচনের দিন ফলাফল প্রকাশ হলেও, এবার তা নিয়ে শঙ্কা আছে। তবে নির্বাচনের পরদিন শুক্রবারের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল, সেগুলো আমরা সবার সহযোগিতায় এরই মধ্যে কাটিয়ে উঠেছি। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা…

Read More

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির সম্ভাবনা রয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। ছবিটি ঘিরে ইতোমধ্যেই দর্শক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে নায়িকা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যেতে পারে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে। চরিত্রটি নিয়ে পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন তিনি এবং গল্প ও চরিত্র তার পছন্দ হয়েছে বলেও জানা গেছে। তবে চমক এখানেই শেষ নয়। ছবির প্রধান নায়িকা হিসেবে পাকিস্তানের কোনো শীর্ষ অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এখনো কারও সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় নির্মাতা পক্ষ বিষয়টি গোপন রাখছে। এ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নি ভোটারদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল কেবল স্বাভাবিকই থাকবে না, বরং ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের জন্য ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো খোলা থাকবে। এদিকে নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট…

Read More

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করার পর আইসিসির সিদ্ধান্তে প্রতিযোগিতার বাহিরে চলে যায় বাংলাদেশ। ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আগেই আইসিসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে সময় প্রকাশ্যে তাদের সমর্থনে ছিল পাকিস্তান। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলেই আইসিসির সঙ্গে পিসিবির সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক আলোচনায় সেই জট কাটার ইঙ্গিত পাওয়া গেছে। এই প্রেক্ষাপটেই সমাধানের পথ খুঁজতে আইসিসির কাছে গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা কাটাতে তিনটি বড়…

Read More

আর কয়েক দিন পরেই, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হবে বাংলাদেশে। আসন্ন এ নির্বাচনেকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। ২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেৃতত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তিনটি জাতীয় নির্বাচন হয়েছে বাংলাদেশে। রয়টার্সের মতে, এ নির্বাচনগুলো হয় বিরোধী দলগুলো বয়কট করেছে কিংবা অংশ নিলেও তা ছিলো খুব সীমিত মাত্রায়। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ২০২৪ সালের আগস্ট মাসে পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী…

Read More

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। রোববার (৮ ফেব্রুয়ারি) তার আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া ও এতে যোগসাজশের অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ বছরের দেশত্যাগের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার ওপর। এছাড়া রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ইরানে মৃত্যুদণ্ড ও নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে গত ২৫ বছর ধরে বারবার বিচার ও কারাবরণের মুখে পড়েছেন নার্গিস মোহাম্মাদি। গত এক দশকের অধিকাংশ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন।…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরের রক্ত, ত্যাগ ও আন্দোলনের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় এসেছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের পথে হাঁটতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ ভোটাধিকার ফিরে পেয়েছি। সেই অধিকার প্রয়োগ করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই।নিজের শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করে তারেক রহমান…

Read More