
গাজীপুরের শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার ভোররাতে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় কামাল সরকারের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
গুদামে রাখা প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের ঝুট পুড়ে গেছে বলে জানিয়েছেন ঝুট গুদাম মালিক কামাল সরকার।


