
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী জেলা জামায়াত। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল চারটায় পুঠিয়া বানেশ্বরে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি বানেশ্বরে মহাসড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সরকার ব্যার্থ এজন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
জেলা নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন বলেন, দেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রী সম্পুর্ন ব্যর্থ। দলের মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের রেখে অপরাধ দূর করা সম্ভব নয় । এইজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন। এতে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা জিন্নাত আলী, রাজশাহী পূর্ব জেলার বিভিন্ন উপজেলার আমীর, ইউনিয়ন পর্যায়ের আমীরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।
সমাবেশ থেকে সন্ত্রাস ও নাশকতা বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।


