
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

সভায় পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম, কৃষি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, রাজশাহী পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোসা. সাবিনা ইয়াসমিন, দিনাজপুর পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মো. কে এম ইমাম আহমেদ, ঠাকুরগাঁও পৌরসভার প্রতিনিধি মো. ফাজুরুল্লাহ ঠাকুরগাঁও, বোর্ড সদস্য মো. শফিকুল আলম, মোসা. মাসউদা আফরোজ হক এবং বিএমডিএর জ্যেষ্ঠতম তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম।
এ ছাড়া বিএমডিএর নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম খানসহ পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে সরকারের গুরুত্বারোপ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন বোর্ড সদস্যরা। উত্তরবঙ্গের কৃষকদের জীবনমান উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।
সভা শেষে বোর্ড সদস্যদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।


