
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলার বানেশ্বরে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে আয়োজিত র্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি বানেশ্বর বাজার থেকে শুরু হয়ে বানেশ্বর-চারঘাট সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত) মো. রফিকুল ইসলাম তুষার, অধ্যক্ষ ও অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত) মো. আলীমুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ সময় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচির শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।


