
রাজশাহী স্টাফ রিপোর্টার: :রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে স্বাধীনতা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সকাল থেকে প্রায় ২ হাজার ৫০০ দরিদ্র ও অসহায় মানুষ চক্ষুসেবা নিতে উপস্থিত হন। ক্যাম্পেইনে ১ হাজার ৭৭০ জন রোগীকে চোখের ড্রপসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ২০২৬ কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৭ টা থেকে ১২.৩০ মি পর্যন্ত এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কেশরহাট পৌরসভা স্বাধীনতা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতি আলহাজ সেলিম রেজা বলেন, দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের চিকিৎসাসহায়তা এবং কেশরহাট ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, আগামী ১৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে চার ধাপে ১১০ জন করে মোট ৪৪০ জন রোগীর চোখের অস্ত্রোপচার করা হবে। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে এসব অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন।



