
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার) শীর্ষক প্রোগ্রামের আওতায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিএমডিএ’র প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোন থেকে অংশ নেওয়া ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পার্টনার প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর (এপিডি) ড. মো. আবুল কাসেম। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে কৃষি উন্নয়ন ও গ্রামীণ রূপান্তরে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী ও সচিব এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, মনিটরিং কর্মকর্তা এ.এস.এম. শক্তিয়ার জাহান, কম্পিউটার অপারেটর মোসা. নাদিরা খাতুনসহ বিএমডিএ’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ড. মো. আবুল কাসেম। অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন দিক, অর্জিত অভিজ্ঞতা এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।


