
তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজারে ‘তাকওয়া এন্টারপ্রাইজ’ নামের একটি হার্ডওয়্যার ও স্যানিটারি দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল সরকার ডিকো।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, আধুনিক ও মানসম্মত সামগ্রী সরবরাহের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতা ও গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হবে। তিনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সততা ও সেবার মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে তাকওয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান (মিঠু)-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভা যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিয়ত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম এবং মো. হামিদুর রহমান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাফায়েত হোসেন, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আখতারুজ্জামান মিন্টু, তানোর পৌরসভা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন, তানোর পৌরসভা বিএনপির ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে ব্যবসা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


