
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে ৬ নম্বর ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির চার নেতার মৃত্যুতে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬ইং তারিখ) বিকেল ৪.০০ঘটিকায় উপজেলার ডাকরা ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মৃত নেতারা হলেন—৬ নম্বর ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ঝড়ু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান তুহিন এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম (সালেম)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, উপজেলা জিসাসের সভাপতি আঃ গফুর সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসউদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “মৃত নেতারা জীবিত থাকাকালে আমরা একসঙ্গে জেলে ছিলাম। তাঁরা দলের নিষ্ঠাবান নেতা ছিলেন।”
তিনি তাঁদের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।


