গাজা উপত্যকার রাফাহ এলাকায় ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে, যার ফলে ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই হামলায় গাজার মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার (১৯ অক্টোবর) সকালে এক বিবৃতিতে জানায়, রাফাহ এলাকায় অভিযানরত সেনাদের ওপর হামাস যোদ্ধারা অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ও গুলি চালায়। ইসরায়েল এটিকে “যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন” হিসেবে উল্লেখ করে জবাবে বিমানবাহিনী ও আর্টিলারি হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “হামাসের টানেল ও সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, যেখানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করা হয়।” অন্যদিকে, হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল রিশেক দাবি করেছেন, তাদের সংগঠন যুদ্ধবিরতি…
Author: TMTV Desk
শীতকাল আমাদের জীবনে নিয়ে আসে এক স্নিগ্ধ, শীতল পরশ। কিন্তু এই মনোরম আবহাওয়ার একটি চ্যালেঞ্জিং দিক হলো, এটি বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়। বাইরের ঠান্ডা আর ভেতরের উষ্ণতা (হিটার/লেপ) মিলে আমাদের ত্বকের স্বাভাবিক জলীয় অংশ দ্রুত বাষ্পীভূত করে দেয়, ফলে ত্বক হয়ে ওঠে রুক্ষ, টানটান এবং ফাটা। ত্বকের এই নীরব সংগ্রাম মোকাবিলার জন্য বছরের পর বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে একটি সরল কিন্তু শক্তিশালী উপাদান—তা হলো গ্লিসারিন। গ্লিসারিন একটি হিউমেক্ট্যান্ট বা আর্দ্রতাকারক উপাদান। এর মূল ক্ষমতা হলো, এটি জলীয় বাষ্পকে নিজের দিকে আকর্ষণ করে এবং ত্বকের অভ্যন্তরে তা আটকে রাখতে পারে। শীতে যখন বাতাসে আর্দ্রতা কম থাকে, তখন গ্লিসারিনের…
দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা হিসেবে সন্দেহ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সন্দেহ প্রকাশ করেন। জাতি গভীর শঙ্কায় রয়েছে উল্লেখ করে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘পরপর এত বড় অগ্নিকাণ্ড কীভাবে সম্ভব? এটা কি কেবল দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনও উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র?’ রিজভী বলেন, ‘একের পর এক এই আগুন লাগার ঘটনাগুলো কেবল কাকতালীয় নয়, এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে। এটি কি নাশকতার অংশ নয়?’ বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন, ‘দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল সচেষ্ট এবং ভারত…
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ‘মাছ চুরির অভিযোগে’ শ্রমিক দলের দুই নেতাকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এতে বিপদে পড়েছেন পুকুর মালিক মানিক ইসলাম। তিনি যুবদলের কর্মী। ঘটনার পর তার ওপর হামলার চেষ্টা হয়েছে। তাই নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও ক্ষতিপূরণ চেয়ে রোববার দুপুরে রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মানিক ইসলামের বাড়ি দুর্গাপুর উপজেলার সাইবার গ্রামে। তিনি দুর্গাপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব মো. রিপনের বিরুদ্ধে তার পুকুর থেকে মাছ চুরির অভিযোগ তুলেছেন। মানিকের বাড়ির সামনে এই দুই নেতাকে ছাগলের রশি দিয়ে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটে গত বৃহস্পতিবার সকালে। এর আগে তাদের পুকুরপাড়…
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৫ জনে। একই সময়ে নতুন করে ৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই বিভাগেই সর্বাধিক ১৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৪ জন, ঢাকা বিভাগে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ৮৩ জন,…
যুদ্ধ বন্ধের পর বহুমুখী চ্যালেঞ্জের অন্যতম গাজার ধ্বংসস্তুূপ অপসারণ। প্রায় সাড়ে ৫ কোটি টন ধ্বংসাবশেষ সরাতে হবে উপত্যকা থেকে। ধাপে ধাপে চলবে এই অভিযান। প্রথমেই রাস্তাঘাট পরিস্কারের উদ্যোগ নেয়া হয়েছে; যেন দ্রুত পৌঁছানো যায় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী। এরপর মেরামত করা হবে হাসপাতাল ও সামাজিক সেবা কেন্দ্রগুলো। চলছে ট্রানজিশনাল আশ্রয় কেন্দ্র গঠনের উদ্যোগও। ধ্বংস্তুপের নগরী— গাজার বর্তমান দৃশ্যপটের অবস্থা এখন অনেকটা এমনই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চলে গেলেও ২ বছরের আগ্রাসন-তাণ্ডবের প্রমাণ রয়ে গেছে নগরীর চারিদিকে। বড় বড় ভবনগুলো লুটিয়ে পড়েছে মাটিতে। ইট, পাথর আর সিমেন্ট এর পাহাড় হয়ে আছে উপত্যকা জুড়ে। মূলত, আইডিএফ দখল ছেড়ে দেয়ার পরই শুরু হয়েছে…
রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলা-মাহুতটলির একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। জানা যায়, নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও, তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী মারা গেছেন। ওইখানে তার টিউশনের বাসা ছিল। এখনও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত…
পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। সেখানে তিনি বলেন, সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্নখাতে প্রবাহিত করতেই। পিআর পদ্ধতির প্রসঙ্গ তুলে এই পোস্টে এনসিপি প্রধান বলেন, সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষে পিআর ছিল মৌলিক সংস্কারের অন্যতম দাবি। সেই…
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দেশের আরও গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে হামলা হতে পারে। তাই সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশনা দেওয়া হয়। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশনা পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বলেন, নির্দেশনার পর অনেক জায়গায় পুলিশের টহল বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে।…
রিশাদ হোসের স্পিন ভেল্কিকে লন্ডভন্ড উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদেদর ৭৪ রানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ। ২০৭ রানের জবাবে ১১ ওভার আগে ১৩৩ রানে গুটিয়ে যায় ড্যারেন সামি শিষ্যরা। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে শুরুটা করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। কালো মাটির উইকেটে দ্বিতীয় ওভারেই সাইফকে লেগ বিফোরে ফেরান রোমারিও শেফার্ড। মাত্র ৩ রান করে সাইফ ফেরার পরই জেইডেন সিলসের বলে চেজের হাতে ক্যাচ দিয়ে সৌম্য ফেরেন ৪ রান করে। ৬৩ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হন নাজমুল শান্ত। ধীরগতির ইনিংসে অর্ধশত করার…

