Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

গাজীপুরের শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার ভোররাতে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় কামাল সরকারের মালিকানাধীন কামাল এন্টারপ্রাইজ নামের একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। গুদামে রাখা প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের ঝুট পুড়ে গেছে বলে জানিয়েছেন ঝুট গুদাম মালিক কামাল সরকার।

Read More

বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের গৌরব ছড়িয়ে দেওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। হাফেজ ত্বকি জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। দেশে-বিদেশে অসংখ্য কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অর্জন করেন অসামান্য সাফল্য। তার উস্তাদ ও মারকাযুত…

Read More

রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনভোগান্তিতে চরমে। লাগামহীন হয়রানীতে নাজেহাল রোগি ও তাদের স্বজনরা। এ স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্প্রতি ৩১ হতে ৫০ শয্যায় উন্নীত হলেও নিম্নমানের সেবার কারণে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে রটেছে জনভোগান্তির আরেক নাম, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরোজমিন গিয়ে হাসপাতালের সবখানেই যেন শৃঙ্খলা ও দায়িত্ববোধের মারাত্মক অভাব লক্ষ্য করা যায়। এখানে অনেক সময় আয়া বা ওয়ার্ড সহায়কদের দিয়েই করানো হয় ডাক্তারের কাজ, ফলে রোগীরা যেমন সঠিক চিকিৎসা পাচ্ছেন না, তেমনি বাড়ছে ঝুঁকি ও ভুল চিকিৎসার আশঙ্কা। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত সেলাই সরঞ্জাম ও জরুরি চিকিৎসা উপকরণ না থাকায় ছোটখাটো অস্ত্রোপচার বা ক্ষত…

Read More

আমাদের জীবনে হঠাৎ ঘটে যাওয়া অপ্রত্যাশিত ক্ষতি, অসুস্থতা বা সাফল্যের ভাটা দেখে অনেকেই হয়তো দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, “কারোর বুঝি বদ নজর লেগেছে!” ইসলামি বিশ্বাস এবং লোক-ঐতিহ্যে ‘বদ নজর’ বা ‘ঈভিল আই’ একটি বহুল স্বীকৃত বিষয়। এটি এমন এক দৃষ্টি, যা ঈর্ষাপরায়ণ বা বিদ্বেষপূর্ণ হওয়ার পাশাপাশি, কখনও কখনও অনিচ্ছাকৃত প্রশংসার মাধ্যমেও অপরের ক্ষতিসাধন করতে পারে। এই অদৃশ্য অশুভ প্রভাব থেকে আত্মরক্ষার জন্য ইসলাম আমাদের এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে – তা হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ও দোয়া।  বদ নজর কী ও ইসলাম কেন তা স্বীকার করে? বদ নজর হলো অন্যের প্রতি ঈর্ষাপূর্ণ বা অত্যন্ত মুগ্ধ দৃষ্টি নিক্ষেপের ফলে সৃষ্ট…

Read More

আমাদের চারপাশে হঠাৎ করেই সর্দি, ফ্লু এবং জ্বরের প্রকোপ বেড়ে যাচ্ছে। কেউ কেউ অসুস্থ, আবার কেউ কেউ ফ্লু থেকে সেরে উঠছেন। খেয়াল করে দেখবেন, আবহাওয়ার পরিবর্তনের সময়, বিশেষ করে শীত শুরু হওয়ার আগে আমরা প্রতিবার অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকি। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে, কেন আবহাওয়া পরিবর্তনের সময় আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে? আবহাওয়ার পরিবর্তন কীভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করে আবহাওয়া আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুচাপের হঠাৎ পরিবর্তন শরীরকে চাপে ফেলতে পারে, যা অসুস্থতা আরও বাড়িয়ে তুলতে পারে। ঠান্ডা আবহাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে এবং হাঁপানি বা ব্রঙ্কাইটিসের…

Read More

বাজেট পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রের সরকারে চলছে শাটডাউন। বাজেট বরাদ্দ না থাকায় অনেক সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছে। তাদের একজন ৩১ বছর বয়সী আইজ্যাক স্টেইন। তিনি ইন্টার্নাল রেভিনিও সার্ভিসে অ্যাটর্নি হিসেবে চাকরি করেন। এখন বাধ্যতামূলক ছুটিতে যাওয়ায় ফুটপাতে দোকান দিয়েছেন এই সরকারি কর্মচারী। সেখানে তিনি হটডগ, পেপসিসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করেন। বার্তাসংস্থা রয়টার্সকে শনিবার (২৫ অক্টোবর) আইজ্যাক স্টেইন তার দোকান সম্পর্কে বলেছেন। তিনি অবশ্য জানিয়েছেন, তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল এমন একটি দোকান দেবেন। যদিও সেটি সপ্তাহে একদিন করার ইচ্ছা ছিল। কিন্তু এখন সময় থাকায় সপ্তাহে সাতদিনই এ কাজ করছেন। আইজ্যাক সবার নজর কেড়েছেন কারণ তিনি রাজধানী ওয়াশিংটন…

Read More

যুদ্ধবিরতির কার্যকরের পর থেকে গত দুই সপ্তাহে ফিলিস্তিনের গাজায় ৯৩ জনকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে ইসরায়েলি হামলায় আরও ৩২৪ জন আহত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরও সাতজন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ৬৮ হাজার ৫১৯ জনকে হত্যা করেছে এবং ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন আহত হয়েছে। সূত্রঃ আল জাজিরা

Read More

দুর্যোগপ্রবণ চলনবিল এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের আলো দেখানো সেই ভাসমান স্কুল এবার পেয়েছে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ ‘কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫’। চীন সরকারের পৃষ্ঠপোষকতায় প্রদত্ত এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ান উদ্ভাবিত সৌরচালিত নৌকা-স্কুল প্রকল্প। ‘সিধুলাই স্ব-নির্ভর সংস্থা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের শতাধিক মনোনয়নের মধ্য থেকে ইউনেস্কো তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে বাংলাদেশের সিধুলাই ভাসমান স্কুল, আয়ারল্যান্ডের লার্ন উইথ নালা ই-লার্নিং, এবং মরক্কোর সেকেন্ড চ্যান্স স্কুল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন প্রোগ্রাম পুরস্কার পেয়েছে। ২০তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর চীনের শানডং প্রদেশের চুফু শহরে—কনফুসিয়াসের জন্মস্থানে—অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থপতি মোহাম্মদ রেজোয়ান তাঁর প্রতিষ্ঠান ‘সিধুলাই স্ব-নির্ভর সংস্থা’র…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০ হাজারের বেশি নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদেরসহ অনেক আলেম-ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। এসব এ জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, নয়া দিগন্ত আমাদের কাছে সংগ্রামের আরেক নাম। ফ্যাসিবাদী শাসনামলে এই পত্রিকার সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও কর্মীরা অকথ্য নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তবুও তারা…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে— যাতে এটি আরও গতিশীল, সমন্বিত এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়।’ প্রধান উপদেষ্টা ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী পালন করা হচ্ছে। তিনি বলেন, ‘এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে,…

Read More