Author: TMTV Desk

Torun Majhi staff reporter...

আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেটি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। তবে অপরাধীদের বিচার হতে হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে জিতবে, সেটি ভাবা ভুল। সব পেয়ে গেছি, এটা ভাবলে জামায়াতে ইসলামীর আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এ ছাড়াও যে কোনো উসকানিতে নেতা-কর্মীদের শান্ত থাকার…

Read More

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ বিষয়ক এক প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।  শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিলো। কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এ সিদ্ধান্ত নেয়া যায়নি।  তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে এবং এতে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন…

Read More

  এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা বৃদ্ধির দাবিতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই বিবেচনাটি যদি আগে করা হতো, তবে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি উভয়ই এড়ানো যেত। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো— ‘বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে। এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি উভয়ই এড়ানো…

Read More

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২০১ জন আসামি। মঙ্গলবার (২১ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২০১ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৪৭ জন।

Read More

  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জোবায়েদ হোসেন (২৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানার সদস্যরা। হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)। গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর রৌশান ভিলার সিঁড়িঘরে জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস.এন. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার মাহির রহমানের সঙ্গে বার্জিস শাবনাম বর্ষার…

Read More

নতুন সিনেমা বা নাটকে দেখা না গেলেও চিত্রনায়িকা পূর্ণিমা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবি পোস্ট করা মানেই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ানো। তবে এবার তিনি ছবি নয়, বরং এক আক্ষেপের কথা শেয়ার করে অনুরাগীদের অবাক করেছেন। রোববার (১৯ অক্টোবর) পূর্ণিমা তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’তিনি আরও উল্লেখ করেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান…

Read More

গাজা উপত্যকার রাফাহ এলাকায় ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে, যার ফলে ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই হামলায় গাজার মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার (১৯ অক্টোবর) সকালে এক বিবৃতিতে জানায়, রাফাহ এলাকায় অভিযানরত সেনাদের ওপর হামাস যোদ্ধারা অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ও গুলি চালায়। ইসরায়েল এটিকে “যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন” হিসেবে উল্লেখ করে জবাবে বিমানবাহিনী ও আর্টিলারি হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “হামাসের টানেল ও সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, যেখানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করা হয়।” অন্যদিকে, হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল রিশেক দাবি করেছেন, তাদের সংগঠন যুদ্ধবিরতি…

Read More

শীতকাল আমাদের জীবনে নিয়ে আসে এক স্নিগ্ধ, শীতল পরশ। কিন্তু এই মনোরম আবহাওয়ার একটি চ্যালেঞ্জিং দিক হলো, এটি বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়। বাইরের ঠান্ডা আর ভেতরের উষ্ণতা (হিটার/লেপ) মিলে আমাদের ত্বকের স্বাভাবিক জলীয় অংশ দ্রুত বাষ্পীভূত করে দেয়, ফলে ত্বক হয়ে ওঠে রুক্ষ, টানটান এবং ফাটা। ত্বকের এই নীরব সংগ্রাম মোকাবিলার জন্য বছরের পর বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে একটি সরল কিন্তু শক্তিশালী উপাদান—তা হলো গ্লিসারিন। গ্লিসারিন একটি হিউমেক্ট্যান্ট বা আর্দ্রতাকারক উপাদান। এর মূল ক্ষমতা হলো, এটি জলীয় বাষ্পকে নিজের দিকে আকর্ষণ করে এবং ত্বকের অভ্যন্তরে তা আটকে রাখতে পারে। শীতে যখন বাতাসে আর্দ্রতা কম থাকে, তখন গ্লিসারিনের…

Read More

দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা হিসেবে সন্দেহ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সন্দেহ প্রকাশ করেন।  জাতি গভীর শঙ্কায় রয়েছে উল্লেখ করে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘পরপর এত বড় অগ্নিকাণ্ড কীভাবে সম্ভব? এটা কি কেবল দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনও উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র?’ রিজভী বলেন, ‘একের পর এক এই আগুন লাগার ঘটনাগুলো কেবল কাকতালীয় নয়, এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে। এটি কি নাশকতার অংশ নয়?’ বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন, ‘দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল সচেষ্ট এবং ভারত…

Read More

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ‘মাছ চুরির অভিযোগে’ শ্রমিক দলের দুই নেতাকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এতে বিপদে পড়েছেন পুকুর মালিক মানিক ইসলাম। তিনি যুবদলের কর্মী। ঘটনার পর তার ওপর হামলার চেষ্টা হয়েছে। তাই নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও ক্ষতিপূরণ চেয়ে রোববার দুপুরে রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মানিক ইসলামের বাড়ি দুর্গাপুর উপজেলার সাইবার গ্রামে। তিনি দুর্গাপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব মো. রিপনের বিরুদ্ধে তার পুকুর থেকে মাছ চুরির অভিযোগ তুলেছেন। মানিকের বাড়ির সামনে এই দুই নেতাকে ছাগলের রশি দিয়ে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটে গত বৃহস্পতিবার সকালে। এর আগে তাদের পুকুরপাড়…

Read More