সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার স্পিন বল করিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন নজির দেখা গেল। সেটাও মিরপুর শেরে-ই বাংলার মাঠে। মিরপুরের কালো উইকেটে স্পিন ছাড়া বিকল্প নেই—এটা প্রথম ওয়ানডের পর আর বুঝতে বাকি ছিল না সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। এ কারণে দ্বিতীয় ওয়ানডের আগেই উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে। এ ছাড়া আজ দুই স্পিনার দিয়ে বোলিং ইনিংস শুরু করে ক্যারিবীয়রা। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার এমন ঘটনা দেখা যায়। শেষ পর্যন্ত স্পিনারদের দিয়েই গোটা ইনিংস শেষ করল সফরকারীরা। ওয়ানডে ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন বোলিং করানোর…
Author: TMTV Desk
ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বড় পর্দা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই তিনি সমানভাবে সক্রিয়। সম্প্রতি এক পোস্টে মা-বাবার একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। মা-বাবার ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ফারিয়া লেখেন, ‘আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছো, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসাথে পথচলা যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।’ এরপরই তিনি বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি তুলে ধরেন। তার কথায়, ‘তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।’
গরমে এক গ্লাস ঠান্ডা ডাবের পানি শুধু শরীরকেই সতেজ করে না, আপনার ত্বকের জন্যও এটি এক অসাধারণ প্রাকৃতিক দাওয়াই। ভিটামিন, মিনারেলস এবং ইলেক্ট্রোলাইটে ভরপুর এই পানীয়টি আপনার ত্বক পরিচর্যার রুটিনে যোগ করলে মিলবে দারুণ উপকার। ডাবের পানিকে অনেকেই “প্রকৃতির টোনার” হিসেবে আখ্যায়িত করেন। এটি ত্বককে ভেতর ও বাইরে থেকে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে ডাবের পানির কিছু অসাধারণ উপকারিতা এবং ব্যবহারের সহজ উপায়। ডাবের পানির ত্বকের প্রধান উপকারিতা ত্বককে রাখে আর্দ্র ও সতেজ ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় অংশ এবং প্রয়োজনীয় মিনারেলস ও ইলেক্ট্রোলাইট। এটি পান করলে বা মুখে ব্যবহার করলে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড গত বুধবার (৮ই অক্টোবর) অনুষ্ঠিত হলেও, এর লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা ও বিতর্ক। পরীক্ষায় অংশ নেওয়া একাধিক প্রার্থীর অভিযোগ, লিখিত পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন না করে বিষয় বহির্ভূত প্রশ্ন করা হয়েছে। একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা যায়, ইতিহাস বিভাগের ৫০ নম্বরের ১ ঘণ্টার লিখিত পরীক্ষায় ৪টি প্রশ্ন করা হয়। এর মধ্যে তিনটি ইতিহাস বিভাগ থেকে করা হলেও বাকি একটি প্রশ্ন ইতিহাস বহির্ভূত ছিল। এছাড়াও ইতিহাস বিষয়ক একটি প্রশ্নের শব্দবিভ্রাটজনিত কারণে অনেক প্রার্থী ভালোভাবে উত্তর দিতে পারেননি। প্রার্থীরা উদ্দেশ্যপ্রণোদিত বিষয় বহির্ভূত প্রশ্নের পরীক্ষা বাতিল করে নতুনভাবে নিয়োগ পরীক্ষা নেওয়ার…
‘কাজলরেখা’ সিনেমাটি মুক্তি পেয়েছে গেল বছর। মন্দিরা চক্রবর্তী এতে অভিনয় করেছেন মূল ভূমিকায়। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সিনেমাটি চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে। সংগীতনির্ভর এই সিনেমাটি কোনো টেলিভিশনের পর্দায় এখনও দেখা যায়নি। দর্শকের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। সম্প্রতি টিভি স্বত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন সিনেমার নির্মাতা পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। সামনে কোনো একটি উৎসবকে কেন্দ্র করে টিভিতে এটি দেখতে পাবেন দর্শকরা। মন্দিরা বলেন, ‘যখন প্রেক্ষাগৃহে সিনেমাটি…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখার জন্য। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে যে, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুটি ধাপে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ এবং আগামী বছরের জুলাই মাস থেকে আরও সাড়ে ৭ শতাংশ, অর্থাৎ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি করা হবে। প্রধান উপদেষ্টার পোস্টে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধরে তিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.…
তৃতীয় কন্যাসন্তান হওয়ায় সাতক্ষীরার কলারোয়ায় নবজাতককে হত্যা করেছে পাষণ্ড মা। এ ঘটনায় আটক করা হয়েছে শিশুটির মা শারমিন আক্তারকে, আর জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে নবজাতকের বাবাকে। গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কাজিরহাট হাইস্কুল মাঠ সংলগ্ন খাল থেকে পাঁচদিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে তার মা বাইরে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানকে পাওয়া যাচ্ছে না। পরে নবজাতকের বাবা ইব্রাহিম খলিল কলারোয়া থানায় গিয়ে সন্তান নিখোঁজের অভিযোগ করতে যান। পুলিশের সন্দেহ হলে থানার একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে স্বামী-স্ত্রীকে। এ সময়, স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী রাতে পাশের পুকুর…
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ইসরায়েলের গাজার বিরুদ্ধে যুদ্ধ কেবল গণহত্যা ছাড়া কিছু নয়। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলের কঠোরভাবে সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের ওপর নির্যাতন এখনও চলছে। কাতারের শূরা কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় আমির বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং গণহত্যার দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘দুঃখজনক যে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ফিলিস্তিনিদের ট্র্যাজেডির ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখতে অক্ষম।’ কাতারের আমিরের বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে ফিলিস্তিনিদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব, পাশাপাশি ইসরায়েলের গণহত্যার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি প্রয়োজন। সূত্র: আল জাজিরা।
যেসব প্রশ্নে সব দলের ঐকমত্য আছে, কেবল সেসব বিষয়ে গণভোট করার প্রস্তাব দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সেইসাথে, নোট অব ডিসেন্ট থাকা সুপারিশ গণভোটে দেয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় দলের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা না নিলে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঝুঁকিতে পড়বে। সরকার এখনো নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করতে পারেনি। বিচার ও সংস্কার দৃশ্যমান করে, সরকারকে দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। অপরদিকে, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের দাবিতে আগামী ২৪ অক্টোবর শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
অবশেষে ইতিহাস গড়লেন সানা তাকাইচি। জাপানের সংসদীয় ভোটে জয়লাভ করে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই সংবাদে জাপানের শেয়ারবাজারও উচ্ছ্বাস প্রকাশ করেছে। দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানায়, তাকাইচি প্রথম রাউন্ডে ২৩৭ ভোট পেয়ে ৪৬৫ আসনের নিম্নকক্ষে রানঅফের প্রয়োজন এড়াতে সক্ষম হন। তার জয় আসে সেই মুহূর্তে যখন শাসক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) সঙ্গে এক জোট সরকারের জন্য মৌখিক চুক্তি স্বাক্ষর করেছে। তাকাইচি জেআইপি-এর নীতি সমর্থনে রাজি হয়েছেন, যেমন সংসদীয় আসনের সংখ্যা হ্রাস, উচ্চ বিদ্যালয়ের শিক্ষা বিনামূল্যে করা এবং খাদ্য করের দুই বছরের স্থগিতাদেশ। বিশ্লেষকরা মনে করছেন, জেআইপি হয়তো কেবিনেটে অংশ…

