চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঙ্গ। দৈনন্দিন জীবনের ব্যস্ততায় অনেক সময় আমরা চোখের সঠিক যত্ন নিতে ভুলে যাই। অথচ সামান্য সচেতনতা ও কিছু নিয়ম মেনে চললে দীর্ঘদিন চোখকে সুস্থ ও সতেজ রাখা সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শে চোখের যত্নে করণীয় বিষয়গুলো নিচে তুলে ধরা হলো— ১. সুষম খাদ্য গ্রহণ করুন চোখের সুস্থতা রক্ষায় ভিটামিন A, C, E এবং জিঙ্কসমৃদ্ধ খাবার গ্রহণ জরুরি। গাজর, পালং শাক, কলিজা, ডিম, দুধ, মাছ, কমলা, লেবু ও বাদাম চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং বিভিন্ন সমস্যা প্রতিরোধে সাহায্য করে। ২. পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস পানি পান করা চোখের শুষ্কতা ও ক্লান্তি দূর…
Author: TMTV Desk
রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরের শাহমখদুম থানার সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মোটরসাইকেল রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সিটিহাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)। তাঁরা একই মোটরসাইকেলে ছিলেন। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, দ্রুতগতির বাসটি ইউটার্ন…
স্টাফ রিপোর্টার : রাকিবুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্বারকলিপি দিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে শিক্ষক-কর্মচারীরা জানান, বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ—যা বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দাবি জানান, বাশতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ, উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার জন্য দ্রুত প্রজ্ঞাপন জারি করা। স্বারকলিপিতে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গ্রামীণ মাটির রাস্তা সংস্কারসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৯৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫৩ কোটি ২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। একনেকে অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রো এগ্রি-ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন,…
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার স্পিন বল করিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন নজির দেখা গেল। সেটাও মিরপুর শেরে-ই বাংলার মাঠে। মিরপুরের কালো উইকেটে স্পিন ছাড়া বিকল্প নেই—এটা প্রথম ওয়ানডের পর আর বুঝতে বাকি ছিল না সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। এ কারণে দ্বিতীয় ওয়ানডের আগেই উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে। এ ছাড়া আজ দুই স্পিনার দিয়ে বোলিং ইনিংস শুরু করে ক্যারিবীয়রা। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার এমন ঘটনা দেখা যায়। শেষ পর্যন্ত স্পিনারদের দিয়েই গোটা ইনিংস শেষ করল সফরকারীরা। ওয়ানডে ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন বোলিং করানোর…
ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বড় পর্দা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই তিনি সমানভাবে সক্রিয়। সম্প্রতি এক পোস্টে মা-বাবার একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। মা-বাবার ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ফারিয়া লেখেন, ‘আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছো, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসাথে পথচলা যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।’ এরপরই তিনি বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি তুলে ধরেন। তার কথায়, ‘তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।’
গরমে এক গ্লাস ঠান্ডা ডাবের পানি শুধু শরীরকেই সতেজ করে না, আপনার ত্বকের জন্যও এটি এক অসাধারণ প্রাকৃতিক দাওয়াই। ভিটামিন, মিনারেলস এবং ইলেক্ট্রোলাইটে ভরপুর এই পানীয়টি আপনার ত্বক পরিচর্যার রুটিনে যোগ করলে মিলবে দারুণ উপকার। ডাবের পানিকে অনেকেই “প্রকৃতির টোনার” হিসেবে আখ্যায়িত করেন। এটি ত্বককে ভেতর ও বাইরে থেকে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে ডাবের পানির কিছু অসাধারণ উপকারিতা এবং ব্যবহারের সহজ উপায়। ডাবের পানির ত্বকের প্রধান উপকারিতা ত্বককে রাখে আর্দ্র ও সতেজ ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় অংশ এবং প্রয়োজনীয় মিনারেলস ও ইলেক্ট্রোলাইট। এটি পান করলে বা মুখে ব্যবহার করলে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড গত বুধবার (৮ই অক্টোবর) অনুষ্ঠিত হলেও, এর লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা ও বিতর্ক। পরীক্ষায় অংশ নেওয়া একাধিক প্রার্থীর অভিযোগ, লিখিত পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন না করে বিষয় বহির্ভূত প্রশ্ন করা হয়েছে। একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা যায়, ইতিহাস বিভাগের ৫০ নম্বরের ১ ঘণ্টার লিখিত পরীক্ষায় ৪টি প্রশ্ন করা হয়। এর মধ্যে তিনটি ইতিহাস বিভাগ থেকে করা হলেও বাকি একটি প্রশ্ন ইতিহাস বহির্ভূত ছিল। এছাড়াও ইতিহাস বিষয়ক একটি প্রশ্নের শব্দবিভ্রাটজনিত কারণে অনেক প্রার্থী ভালোভাবে উত্তর দিতে পারেননি। প্রার্থীরা উদ্দেশ্যপ্রণোদিত বিষয় বহির্ভূত প্রশ্নের পরীক্ষা বাতিল করে নতুনভাবে নিয়োগ পরীক্ষা নেওয়ার…
‘কাজলরেখা’ সিনেমাটি মুক্তি পেয়েছে গেল বছর। মন্দিরা চক্রবর্তী এতে অভিনয় করেছেন মূল ভূমিকায়। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সিনেমাটি চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে। সংগীতনির্ভর এই সিনেমাটি কোনো টেলিভিশনের পর্দায় এখনও দেখা যায়নি। দর্শকের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। সম্প্রতি টিভি স্বত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন সিনেমার নির্মাতা পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। সামনে কোনো একটি উৎসবকে কেন্দ্র করে টিভিতে এটি দেখতে পাবেন দর্শকরা। মন্দিরা বলেন, ‘যখন প্রেক্ষাগৃহে সিনেমাটি…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখার জন্য। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে যে, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুটি ধাপে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ এবং আগামী বছরের জুলাই মাস থেকে আরও সাড়ে ৭ শতাংশ, অর্থাৎ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি করা হবে। প্রধান উপদেষ্টার পোস্টে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধরে তিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.…

