
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ কথা বলবেন।


