
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকার একটি বাসায় লাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর থেকে বাসার গৃহকর্মীকে খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, বাসার ভেতর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধারের পর থেকে বাসার গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


