
।
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

রাজশাহীর মোহনপুরে জাতীয় মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে মোহনপুর উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়েদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মঈনুদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।
পরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।


