
।
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

রাজশাহীর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামে পুকুর খননকে কেন্দ্র করে মাটিকাটা ভেকু (এক্সেভেটর) গাড়ির নিচে পিষ্ট হয়ে জুবায়ের (২৫) নামে এক তরুণ নিহত হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জুবায়ের বড় পালশা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, উপজেলার ভীমনগর গ্রামের বকুল, রুহুল ও রুবেলসহ কয়েকজন ব্যক্তি পুকুর খননের সময় ইচ্ছাকৃতভাবে ভেকু দিয়ে জুবায়েরকে চাপা দিয়ে হত্যা করে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর জুবায়েরকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল থেকে নিহতের লাশ তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয়। এ সময় নিহতের এক চাচা পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ করে হাসপাতাল এলাকা ত্যাগ করান বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মোহনপুর থানার (ওসি/কর্তৃপক্ষ) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


