
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ “২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা অর্জন ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম( অতিরিক্ত সচিব)। ২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা সভায় বিএমডিএর অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম।
বিএমডিএর রাজশাহী-রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত
সভার শুরুতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মরহুম ড.এম আসাদুজ্জামান সহ সকলের জন্য দোয়া করেন।
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ “২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা অর্জন ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত” সভায় সকলের কাছ থেকে বিভিন্ন বক্তব্য শোনেন ও দ্রুত সমাধানের পরামর্শ দেন এবং সব সময় কৃষকের পাশে থাকার নির্দেশনা দেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, উপ-ব্যবস্থাপক (কৃষি) এটিএম রফিকুল ইসলাম, বিএমডিএ’র (সচিব) নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুরবারী, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোসাঃ সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম, হিসাব নিয়ন্ত্রক মোঃ রোকনুজ্জামান বিশ্বাসসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, পরিদর্শক, মেকানিক, সহকারী মেকানিক, ইলেকট্রিশিয়ানসহ সকলে উপস্থিত ছিলেন ২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা অর্জন ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভায়।


