
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম থেকে দশম গ্রেডে আসার কোনো সুযোগ নেই। অযৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে পড়াশোনার বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, এই মূহুর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়। তবে তাদের ১১তম গ্রেডে উন্নীত করতে সরকার কাজ করছে। প্রধান শিক্ষকদের সঙ্গে এই সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।


