
চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) চারঘাটের শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা আমীর মাস্টার মোঃ আবুল কালাম আজাদ।
সঞ্চালনায় ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানা।
মতবিনিময় অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ নাজমুল হক চারঘাট–বাঘা অঞ্চলের উন্নয়ন ও জনসেবার নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন—
🔹 পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন
🔹 মাদক নির্মূল ও যুবসমাজকে রক্ষা
🔹 নদীর বাঁধ নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণ
🔹 দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা
🔹 প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিতকরণ
🔹 গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত করা
🔹 ব্যবসায় চাঁদাবাজি বন্ধ করা
🔹 কৃষকদের ন্যায্যদাবি আদায়
🔹 সাংবাদিকদের সঠিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা
তিনি আরও জানান, মানুষের মৌলিক অধিকার ও এলাকার সার্বিক উন্নয়নই হবে তার কাজের মূল অঙ্গীকার।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


