
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওসমান হাদির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ একইসঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত আসছে…


