
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম।

রাজশাহীর মোহনপুর উপজেলায় গরীব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পটি ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এদিন রোগী বাছাই, ভর্তি ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা প্রদান করা হয়। বিভিন্ন বয়সী বহু অসহায় মানুষ এই সেবা গ্রহণ করেন।
আল-কোরআন কমপ্লেক্স এন্ড ক্যাডেট মাদরাসা, দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে রোগী নির্বাচন, রেজিস্ট্রেশন, বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দিনাজপুর থেকে আগত অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের টিম সারাদিন ধরে ধৈর্য সহকারে রোগী দেখেন এবং যাদের ছানি অপারেশন প্রয়োজন, তাদের নাম নথিভুক্ত করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর জনাব জিএম আ. আওয়াল। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মানুষের দুঃখ-কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সবসময়ই পাশে আছে। এই চক্ষু ক্যাম্প কেবল চিকিৎসা সেবা নয়, এটা আমাদের দায়িত্ববোধ ও মানবতার প্রতীক। যারা দীর্ঘদিন ধরে অন্ধকারে বাস করছেন, তাদের চোখে আলো ফিরিয়ে দিতেয়ার চেয়ে বড় সওয়াবের কাজ আর নেই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—এই ধারা অব্যাহত থাকবে। আগামীতেও আরও বড় পরিসরে এই সেবা পৌঁছে দেবো ইনশাআল্লাহ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পবা – মোহনপুর) এমপি পদপ্রার্থী আবুল কালাম আজাদ
তিনি বলেন, জামায়াতে ইসলামী সার্বিক বিষয়ে
জনগনের পাশে আছে।মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় ইবাদত আর নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এফ.এম ইসমাইল আলম আল হাসানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্মানিত চিকিৎসক ডা. মো. আখতার হোসেন, মাওলানা মো. আব্দুল খালেক, মো. আতাউর রহমান, মো. কামরুল ইসলাম, আলহাজ্ব মো. সাদ আক্কাসসহ উপজেলা জামায়াতের বিশিষ্ট নেতৃবৃন্দ।
রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বয়োবৃদ্ধ আব্দুল মজিদ বলেন, “অন্ধকারে বাস করতাম বহু বছর। আজ চোখ পরীক্ষা করলাম, ওষুধ পেলাম। আল্লাহ যারা এই ক্যাম্প করছে তাদের ভালো করুক।”
এই উদ্যোগের ফলে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পাওয়ার সুযোগ পেয়ে উপকৃত হয়েছে।


