
রুহুল আমিন, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়। শনিবার(০৮ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা ও পৌর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৬ ( চারঘাট- বাঘা) বিএনপি মনোনীত এমপি প্রার্থী আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি দল ধোকাবাজি মিথ্যাবাজি ও ষড়যন্ত্র করছে। তারা বারবার বলছে তারাই ইসলাম কায়েম করেছে। জামায়াতকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে।তারা ছাড়া কি ইসলাম কায়েম হবেনা।? তাদের এসব কথায় কান না দিয়ে জনগণকে সজাগ থাকতে হবে। দেশের জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরো বলেন, স্বৈরাচারদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে।
আবু সাঈদ চাঁদ বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করেছিল। সেই থেকে বিএনপি ৭ নভেম্বর পালন করে আসছে। নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন নিয়ে এখনো পায়তারা চলছে।কোন পায়তারা নয়, ১২ তারিখের মধ্যেই নির্বাচন হতে হবে। প্রধান নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দায়িত্ব ছিল। কিন্ত আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। এর পরে কোন চক্রান্ত হলে বাংলাদেশের জনগন মেনে নিবেনা। গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের বহু মানুষ প্রাণ হারিয়েছে। নির্বাচন নিয়ে যদি আবারো চক্রান্ত হয়, তাহলে তারেক রহমানের নির্দেশ পেলেই আমরা আবারো রাজপথে নামবো। আপনার প্রস্তুত থাকবেন। পরে চাঁদের নের্তৃত্বে এক বিশাল র্যালি উপজেলার প্রধান প্রধা সড়ক প্রদক্ষিন করে। র্যালি যেন জন সমূদ্রে পরিণত হয়েছিল।
বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে ও বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৗর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান, পৌর বিএনপির নেতা আব্দুল লতিব, যুব দলের নেতা সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার।
আলোচনা ও র্যালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম, হেলাল আহমেদ রিয়েল, মাসুদ করিম টিপু,কৃষক দলের নেতা সেলিম আরিফ,জাহিদুল ইসলাম স্বপন,আলী হোসেন জনি,সোহানুর রহামান সোহাগ, উপজেলার মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা, পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া সুলতানা প্রমুখ।


