
রুহুল আমিন, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবার অঝরে কাঁদলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ধানের শীষ মনোনীত প্রার্থী ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ । তার কান্না দেখে উপস্থিত কর্মী ও অন্যান্য নেতারাও কান্নায় ভেংগে পড়েন । প্রধান অতিথির চাওয়া, দেশের এই ক্লান্তি লগ্নে আল্লাহ পাক তাদের প্রিয় নেত্রীকে চলমান ঝুঁকি থেকে শেষ বারের মত বাঁচিয়ে রাখেন এবং সুস্থ হয়ে তিনি যেন দেশ ও জাতির কল্যাণে আবার কাজ করতে পারেন।

শনিবার(৬ ডিসেম্বর)বাদ আসর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর স্কুল এন্ড কলেজ মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় “তারুণ্যর সমাবেশ শীর্ষক ” আলাচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী জেলা ছাত্র দল। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম.শামিম সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও ধানের শীষের কান্ডারী আবু সাঈদ চাঁদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের এখন একটি চাওয়া দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সৃষ্টি কর্তার কাছে দোয়া প্রার্থনা। আমরা যদি দলীয় প্রধানকে হারায় তাহলে দলের অননেক বড় ক্ষতি হবে যা আমাদের জন্য অপুরনীয়।
আবু সাঈদ চাঁদ কান্না করতে করতে বলেন, বিগত সরকারের আমলে আমি একাধিক মামলায় হাজতবাস ও নির্যাতনের শিকার হয়েছি । একটানা ১৬ মাস হাজতবাস করেছি। এই সময় কালে আমি আমার গর্বধারিনী মা’ এবং প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি। এই হারানো আমি আমার ভাগ্যের সাথ মানিয়ে নিয়েছি কিন্তু দেশনেত্রী খালেদা জিয়াকে হারাতে হবে এটা মেনে নিতে পারছিনা। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর অবস্থা একেবারে সংকাটাপন্ন। আমি মনে করি, অভিভাবক হারালে দল চলতে পারে না। তাই উপস্থিত মা-বোনদের কাছে আমি আহবান জানাচ্ছি, আপনারা নফল নামাজ এবং রোজা রেখে আমাদের নেত্রীর জন্য মহান রবের নিকট দোয়া করবেন।
অবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক তিনি তাঁর বক্তব্য আরো বলন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি , যিনি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল , তিনি মানুষের কছে যে ওয়াদা করেন, তিনি সেই ওয়াদা কখনোই ভঙ্গ করেন না। আজ সারাদেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি বলেন, হে আল্লাহ আপনি শিশুদের দোয়া নিঃসন্দেহে কবুল করেন। হে মাবুদ আমরা হাজার-হাজার মানুষ আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনি আমাদের নেত্রীকে এবারের মত রক্ষা করুন , তাঁর হায়াত বৃদ্ধি করুন। কথা বলতে বলতে তিনি উচ্চস্বরে কান্নায় ভেংগে পড়েন।
মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন ও চারঘাট উপজলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল।
এ সময় উউপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও মানবধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার শামসুজ্জোহা, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি আমজাদ হোসেন খান, বাঘার যুবদল নেতা সালা আহম্মদ সালাম, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।
এ ছাড়াও আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দুটি পৌর সভা ও সাতটি ইউনিয়নেরর সকল পদ ধারী নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সাজেদুর রহমান।


