
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবে, ইসির সঙ্গে এসব নিয়েও কথা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেননি। আমরা সুনির্দিষ্টভাবে প্রশাসনের কিছু তথ্য তুলে ধরেছি, এভাবে চললে নির্বাচন সুষ্ঠু হবে না। নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব, তারা বলেছে ব্যবস্থা নেবে।
ভোট নিয়ে কোনো আশঙ্কা ফিল করছি না। তারা যে আশ্বাস দিয়েছেন, আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।
আশাবাদী থাকতে চাই। জাতির আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন। আমি মনে করি, ইসি জাতির অংশ-তারা শপথের ওপর থেকেই দায়িত্ব পালন করবেন।


