
এমএলএস-এর ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো কনফারেন্স ট্রফি ঘরে তুলল ফ্লোরিডার এই ক্লাবটি। এই জয়ে লিওনেল মেসিরা পৌঁছে গেলেন এমএলএস কাপের চূড়ান্ত ফাইনালে।

বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিল মায়ামি। তবে ম্যাচের মূল নায়ক ছিলেন মেসির স্বদেশি তাদেও আইয়েন্দে। তিনি দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের বিশাল জয় নিশ্চিত করেন। মেসি নিজে গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন। দলের হয়ে বাকি গোল দুটি করেন মাতেো সিলভেতি এবং তেলাস্কো সেগোভিয়া।
আগামী শনিবার মায়ামির নিজেদের মাঠেই এমএলএস কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে ওয়েস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন ভ্যানকুভার হোয়াইটক্যাপসের।


