
আবুল কালাম আজাদ, বানেশ্বর (রাজশাহী)প্রতিনিধিঃ
শ্রম অধিকারের সুরক্ষা নিশ্চিত করে শ্রমিকদের সার্বিক সেবা ও কল্যাণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পুঠিয়া উপজেলা নির্বাচনী শ্রমিক সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এবং রাজশাহী-৫ পুঠিয়া ও দুর্গাপুর আসনের মনোনীত প্রার্থী জননেতা জনাব নুরুজ্জামান লিটন। তিনি জানান, দেশের বৃহৎ উৎপাদনশীল খাতকে সচল রাখতে শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি, কাজের পরিবেশ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি শুক্রবার বিকাল ৪ টায় পুঠিয়া উপজেলা নির্বাচনী শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

নুরুজ্জামান লিটন বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের অধিকার রক্ষা করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি টেকসই শিল্পখাত গড়ে তোলার অন্যতম শর্ত।” তিনি আরও জানান, শ্রম আইনকে যুগোপযোগী করা, শ্রমিকদের জন্য অভিযোগ নিষ্পত্তির দ্রুত ব্যবস্থা চালু করা এবং ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে সহায়ক পরিবেশ প্রদান করতে হবে।
তিনি মনে করেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, সেফটি ট্রেনিং এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করলে শ্রমিকরা আরও নিরাপদ ও অনুপ্রাণিতভাবে কাজ করতে পারবেন। পাশাপাশি নারী শ্রমিকদের জন্য পৃথক সুরক্ষা ব্যবস্থা ও মাতৃত্বকালীন ছুটি কার্যকর তদারকি করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
শ্রম অধিকার নিশ্চিত হলে উৎপাদনশীলতা বাড়বে, শিল্পে স্থিতিশীলতা আসবে এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগও বাড়বে বলে মন্তব্য করেন নুরুজ্জামান লিটন। তিনি আশা প্রকাশ করেন, শ্রমবান্ধব নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে শ্রমিক কল্যাণ ও শিল্পোন্নয়ন একসাথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ । উক্ত সমাবেশে সভাপতিত্বে ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট আমিনুল ইসলাম ডালিম
বিশেষ অতিথি ছিলেন পুঠিয়ায় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মুঞ্জুরুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতিগন।


