
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্টকে ক্লোজ করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে (প্রশাসন) সংযুক্ত করা হয়েছে।

মো. আরিফুল ইসলাম নামের সেই সার্জেন্ট ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন।
কার্যালয় আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে সেই বিভাগ থেকে ডিএমপি সদরদপ্তরে (প্রশাসন) সংযুক্ত (ক্লোজ) করা হলো।


