
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

।দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালি, প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০.৩০ টা ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারীদের ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন পরিদর্শন করে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবায়েদা সুলতানা ।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খোন্দকার সাগর আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন কবীর সবুজ, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, বিএমডিএ সহকারী প্রকৌশলী জিএম হাসনুল ইসলাম ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাচন কর্মকর্তা হাইউল ইসলাম সহ অন্যরা।
৩০ টি টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করে।
অংশীজনদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভেটেরিনারি ডাক্তার, উপজেলার বিভিন্ন খামারীরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গরু, মহিষ, ভেড়া-ছাগলসহ হাঁস-মুরগির মাংস, ডিম ও দুধ পুষ্টির চাহিদা পূরণে অপরিহার্য। সরকার খামারিদের উৎসাহিত করতে চিকিৎসা সেবা, কৃত্রিম প্রজনন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে। খামারিদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত ভেটেরিনারি পরামর্শ গ্রহণের আহ্বান জানান।


