
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলা রাজশাহী নওগাঁ হাইওয়ে রোডে মডেল মসজিদে সামনে আজ ২২ নভেম্বর ২০২৫, শনিবার। সন্ধ্যা ৭.০০টায়। মোটরসাইকেল দূর্ঘটনায় সাঁকোয়া গ্রামের বাসিন্দা ওসমান (৬৬) নিহত১, আহত ২ জন আরিফ ও নাসির দুই তরুন।
নিহত ওসমান আলী কেশরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাঁকোয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজ আদায়ের জন্য তিনি মডেল মসজিদে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তার মেরুদণ্ডসহ শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ ভেঙে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু রামেক হাসপাতালে নেওয়ার পথেই রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
দুর্ঘটনায় আহত র দুই আরোহী হলেন— আরিফ হোসেন ও নাসির উদ্দিন। তারা দুজনেই মোহনপুরের বাকশিমইল ইউনিয়নের পাথালিয়া গ্রামের বাসিন্দা এবং বয়সে তরুণ। তাদের প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মডেল মসজিদের সামনের এই অংশটি অত্যন্ত ব্যস্ত মহাসড়ক হলেও কোনো স্পিড ব্রেকার বা গতিরোধক নেই। নামাজের সময় হাজার হাজার মুসল্লি এই সড়ক পারাপার করেন। ফলে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “এই জায়গায় , ফুটওভার ব্রিজ বা অন্তত স্পিড ব্রেকার দেওয়া জরুরি। প্রশাসনের কাছে বারবার বলা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
মোহনপুর থানার ইনচার্জ আতাউর রহমান , ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগকে জানানো হয়েছে।


