
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫৩-এ দাঁড়িয়েছে। শনিবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় এখনো ১৯১ জন নিখোঁজ রয়েছেন এবং দেশজুড়ে প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, প্রায় ৭৮ হাজার মানুষকে বিভিন্ন স্কুল ও ত্রাণকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের হাজার হাজার সদস্য উদ্ধারকাজ, রাস্তা পরিষ্কার ও খাবার বিতরণে ব্যস্ত সময় পার করছেন।
কলম্বোর অদূরে মালওয়ানাসহ নিচু এলাকাগুলো পানির নিচে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, ফলে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


