
কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির নিচে চাপা পড়ে ফাইজা আক্তার নামে দুই বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাইজার বাবা ফয়জুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার তেরদ্রন গ্রামের বাসিন্দা। চাকরি সুবাদে তারা হোমনায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির বাবা ফয়জুর রহমান দুই বছরের শিশু ফাইজাকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময়, এসিল্যান্ডের গাড়িটি চালক তৈবুর রহমান বেপরোয়া গতিতে চালিয়ে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।
পরে, স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে চালক তৈবুর পলাতক আছেন।
এ বিষয়ে একাধিকবার ফোন করেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


