
ওয়াশিংটন ডিসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদীর আগমন উপলক্ষে অ্যালামনাই আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অ্যালামনাইদের পক্ষ থেকে অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ জহরুল ইসলাম, সেক্রেটারি আজিমা আজমল (রক্সি), মঞ্জুরুল আলম, এস এম জাহিদূর রহমান, ডা. হাকিম ও হযরত আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মির্জা গালিব।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে আড্ডা ও মতবিনিময়ে অংশ নেন।


