
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩। (পবা-মোহনপুর) আসনে অধ্যাপক আবুল কালাম আজাদ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল র্যালির আয়োজন করেন। মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ এই র্যালির মূল স্লোগান ছিল ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠ হতে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত পবা -মোহনপুর দুই উপজেলার প্রধান প্রধান রাস্তা, বাজার, ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান প্রদিক্ষণ করেন হাজার হাজার মোটরসাইকেল।
র্যালিটি বড়াই উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কেশরহাট-মোহনপুর, নওহাটা, আমচত্তর, বেলপুকুর, কাঁটাখালি, বিহাস ফ্লাই ওভার, দায়রা পার্ক, বারো রাস্তা, টার্মিনাল, আমচত্তর, লিলিহল, দারুশাহাট, শিতলাই, দামকুড়া হাট এবং কাশিয়াডাঙ্গা পর্যন্ত বিস্তৃত ছিল।
এই র্যালির মাধ্যমে অধ্যাপক আবুল কালাম আজাদ তার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে পৌঁছানোর এবং নিজের প্রতীকের জন্য সমর্থন আদায়ের চেষ্টা করেন।
এসময় দাঁড়িপাল্লার কর্মী, সমর্থক, ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারন জনগণের মধ্য উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। জামায়াতের এম.পি. প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে দুই হাত তুলে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন।
এছাড়া প্রার্থী বলেন, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্য মডেল আসন হিসেবে (পবা- মোহনপুর) কে প্রতিষ্ঠিত করা হবে।
উক্ত শোভা যাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আ. খালেক সেক্রেটারি মোঃ , জেলা কর্মপরিষদ সদস্য এফএম ইসমাইল আলম আল হাছানী , মোহনপুর উপজেলা আমীর জিএম আ. আওয়াল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, , রাজশাহী জেলা পশ্চিম শিবিরের বায়তুলমাল সম্পাদক, আব্দুল্লাহ কাফি, পবা
উপজেলা আমীর । পবা – মোহনপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ ও শূরা সদস্য গণ, পৌরসভা/ইউনিয়ন আমীর, সভাপতি, সেক্রেটারি, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি বৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, মানবিক, সমৃদ্ধ, উন্নত, তরুণদের উপযোগী বাংলাদেশ নির্মাণে জামায়াতকে বিজয়ী করতে সকল কে একসাথে কাজ করার আহবান জানান।


