Author: TMTV Desk

সাধারণ নাগরিকদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। গতকাল রোববার এ আহ্বান জানানো হয়। তারা বলেছে, মঙ্গলবার হবে শাবান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর পূর্ব গগনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান তাহলে তা যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন। যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কমিটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে এতে আগ্রহীদের সামিল হওয়ার জন্য বলা হয়েছে।…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বলে তার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন মন্ত্রিসভা নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি জানান, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো রেকর্ড নেই, তারাই মন্ত্রিসভায় অগ্রাধিকার পাবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, ‘আগামী মন্ত্রিসভা হবে জনগণের আস্থার প্রতিফলন। যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন এবং জনগণের কাছে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তারাই…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর গত কয়েক দিনে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম নিয়ে বিভিন্ন তালিকা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এসব নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তবে বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই ধারণানির্ভর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই। সূত্র জানায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি দু-একজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরামর্শ হলেও তারাও মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত পুরোপুরি দলের চেয়ারম্যানের ওপর ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নাম ব্যবহার করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে টিআইবি গণমাধ্যম ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সম্প্রতি টিআইবি ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু জায়গায় প্রচার করা হচ্ছে যে, নির্বাচনে ‘২১.৪ শতাংশ জাল ভোট পড়েছে’—যা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। প্রকৃত তথ্য স্পষ্ট করে টিআইবি জানায়, তাদের মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিকভাবে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪…

Read More

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। তার আগে…

Read More

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ প্রকৃতির মতে মধুমাসের স্বাদ নিতে বাকি আর মাত্র কয়েক মাস। তবে গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। সেই মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে সফলতার স্বপ্ন। সরেজমিনে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। যেদিকে চোখ যায় গাছে গাছে এখন শুধু দৃশ্যমান মুকুলের আভা। দেশি আমের পাশাপাশি আম্রোপলি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি জাতের আম…

Read More

রাজশাহীবাসির দীর্ঘদিনের প্রত্যাশা একজন মন্ত্রীর। কিন্তু বরাবরই রাজশাহীবাসির সেই আশায় গুড়েবালি হয়েছে। তবে আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে রাজশাহীর মানুষ। রাজশাহীবাসির প্রত্যাশা এবার বিএনপি সরকার গঠন করার পর রাজশাহীতে একজন মন্ত্রী পাবেন। নির্বাচনের পর থেকে বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়াতে চলছে নানান আলোচনা। নেটিজেনরা এ নিয়ে কথা তুলছেন। শিক্ষক সমাজ, ব্যবসায়ী, প্রবীণ রাজনৈতিক ব্যক্তি, সুশিল সমাজে আলোচনার ঝড়। দাবি তোলা হচ্ছে রাজশাহী থেকে একজন মন্ত্রী পরিষদে স্থান পাবে। আর রাজশাহী থেকে বিএনপির যে চারজন এমপি নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে জোরালোভাবে যে নামটি আসছে সেটি হলো উত্তরাঞ্চল রাজনীতির সিংহ পুরুষ, উন্নয়নের কারিগর মিজানুর রহমান মিনুর নাম। মিজানুর রহমান প্রতিমন্ত্রীর দায়িত্ব…

Read More

এক বছরের ব্যবধানে সরকারের মোট ঋণ বেড়েছে ২ লাখ ৫৪ হাজার ৯২ কোটি টাকা। ফলে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে দেশি-বিদেশি মিলিয়ে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৪৪ কোটি টাকা। এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এ ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৯৪ হাজার ৮৫২ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছর শেষে বা ২০২৫ সালের জুন শেষে সরকারের মোট পুঞ্জিভূত (অভ্যন্তরীণ ও বৈদেশিক) ঋণের স্থিতি ছিল ২১ লাখ ৪৪ হাজার ৩৪ কোটি টাকা। চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২১…

Read More

মসজিদের মিম্বার থেকে সরাসরি সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫১ বছর বয়সী মাওলানা নুরুল আমিন। মসজিদের মিম্বার থেকে সরাসরি জাতীয় সংসদে যাচ্ছেন তিনি।  গত ১২ (জানুয়ারী) বৃহস্পতিবার রাতে রংপুর-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। মাওলানা নুরুল আমিন পেশায় একজন ইমাম, শিক্ষক, ইসলামী বক্তা, খতিব এবং রাজনীতিবিদ। তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। এ ছাড়াও তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি। স্থানীয়ভাবে এবং সারাদেশে তিনি ইসলামী বক্তা হিসেবেও বেশ পরিচিত। উপজেলার চতরা ইউনিয়নের ১৪ কোটি টাকা ব্যয়ে প্রবাসী আলতাব হোসেন কর্তৃক…

Read More