Author: TMTV Desk

টানা বর্ষণ, উজানের ঢল কিংবা আকস্মিক বন্যা যেকোনো সময় স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে। অনেক সময় বন্যার চেয়ে মানুষের অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, পানিবাহিত রোগ, সাপের কামড় কিংবা দুর্ঘটনায় প্রতিবছর বহু মানুষ প্রাণ হারান বা আহত হন। তাই বন্যার সময় কিছু ভুল এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী, বন্যার পানিতে নিচের ১০টি ভুল কখনোই করা উচিত নয়। ১. অপ্রয়োজনে বন্যার পানিতে নামবেন না বন্যার পানি দেখতে শান্ত মনে হলেও এর নিচে থাকতে পারে খোলা ম্যানহোল, গর্ত, ভাঙা রাস্তা, ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক তার। তাই প্রয়োজন ছাড়া পানিতে নামা…

Read More

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এটি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ বলেও জানান তিনি। তিনি বলেন, গৌরনদীতে আজ ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছেন। বাকি পরিবারগুলোকেও ধাপে ধাপে এর আওতায় আনা হবে। তারেক রহমান বলেন, সরকার গঠনের পর যে বাজেট পাওয়া গেছে, সেটি আগের…

Read More

রাজশাহীর গোদাগাড়ীতে বৈধভাবে ক্রয় করা জমি দখলের চেষ্টা, সেচের পানি বন্ধ করে কৃষিকাজে বাধা, হামলা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রিয়াজুল ইসলাম। তিনি দাবি করেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে তাদের জমি থেকে উৎখাতের চেষ্টা করছে। রবিবার (১২ জুলাই) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াজুল ইসলাম এসব অভিযোগ করেন। আমগাছ উপড়ে ফেলা ও সেচ বন্ধের অভিযোগ, বিচার দাবি তিনি বলেন, গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গোগ্রাম মৌজার আরএস-২০ খতিয়ানের ১০১ নম্বর দাগসহ কয়েকটি দাগের জমি নিয়ে ১৯৮১ সালে আদালতের রায়ের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়।…

Read More

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়াতে রুশ হামলা নতুন ও ভয়াবহ মাত্রা পেয়েছে। সম্মুখ সমররেখা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটিতে এখন দিন-রাত চলছে রাশিয়ার গ্লাইড বোমা ও অত্যাধুনিক ড্রোনের গর্জন। স্কুল, সরকারি অফিস, গণপরিবহন থেকে শুরু করে আবাসিক ভবন—কিছুই বাদ যাচ্ছে না এই ধ্বংসলীলা থেকে। শহরের বাসিন্দা আন্না হলোভচেঙ্কো জানান, ভোরবেলা গ্লাইড বোমার বিস্ফোরণে ঘুম ভাঙা এবং এরপর শাহেদ ড্রোনের হামলা এখন জাপোরিঝঝিয়ার স্বাভাবিক চিত্র। ড্রোনের আঘাতে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়াটা নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। জাপোরিঝঝিয়ার ভারপ্রাপ্ত মেয়র রেজিনা খারচেঙ্কো জানান, শত্রুপক্ষ এখন সুনির্দিষ্টভাবে বেসামরিক মানুষ ও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে,…

Read More

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে মূল রেফারির দায়িত্বে ছিলেন পোলিশ, মিশরীয়, রোমানিয়ান, কানাডিয়ান, এমনকি ফরাসি রেফারি। সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি। প্রায় সব দেশের রেফারির বাঁশির শব্দ শুনেছেন মেসিরা। কিন্তু কোনো ইংলিশ রেফারি  নেই! এর পেছনে আছে মাঠের বাইরের ঘটনা, যা ফিফার রেফারি নিয়োগে প্রভাব রেখেছে। এই বিশ্বকাপে দুজন ব্রিটিশ রেফারি আছেন—অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভার। স্পেন-বেলজিয়াম ম্যাচের দায়িত্বে ছিলেন অলিভার। এটা তার সপ্তম ম্যাচ, যে কোনো ব্রিটিশ রেফারির চেয়ে বেশি। আর এটাই সম্ভবত শেষ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে বিদায় করলে অলিভার ও টেলর দুজনেই দুই সেমিফাইনালের যে কোনো একটি ম্যাচে রেফারির দায়িত্ব পাবেন না।…

Read More

২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১ লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। একইসঙ্গে দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করবে সংগঠনটি। দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, বিপণন প্রধান, নীতি-নির্ধারক এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ‘মিডিয়া কানেক্ট সামিট’-এ তথ্য জানান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মদ। শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ‘মিডিয়া কানেক্ট সামিট অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ, পারস্পরিক মতবিনিময় এবং ফাউন্ডেশনের চলমান সেবামূলক ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়। সামিটে অংশগ্রহণকারী অতিথিরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীন…

Read More

জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে (HLPF) জলবায়ু সহনশীলতা, পানি নিরাপত্তা এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। ১০ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত এই ফোরামে বাংলাদেশের উন্নয়ন কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ফোরামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল বলেন, জলবায়ু অভিযোজন ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি জানান, সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। এর মাধ্যমে সেচব্যবস্থা জোরদার, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার এবং জনগণের জন্য নিরাপদ পানীয় জল নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি জামায়াতে ইসলামীর বলয় থেকে বের হয়ে স্বতন্ত্র রাজনীতি করতে না পারে, তবে দেশে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ আশা পুরোপুরি শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (১১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এনসিপির উত্থান জরুরি ছিল, কিন্তু সাম্প্রতিক ‘জুলাই পদযাত্রায়’ দলটির জনসমর্থনে স্পষ্ট ভাটা লক্ষ্য করা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এনসিপির শীর্ষ নেতারা কর্মসূচিতে অংশ নিলেও সাধারণ মানুষের মধ্যে আগের মতো উদ্দীপনা নেই। সাভারে দলটির পথসভায় ককটেল বিস্ফোরণের পরও ঢাকায় কোনো জোরালো…

Read More

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য এই সমাবেশের আয়োজন করে। জামায়াতের আমির বলেন, আমাদেরকে বিভিন্নভাবে গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা- আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি- লাড়াই আমরা করে যাবো,…

Read More

বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।’ এছাড়া দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার,…

Read More