Author: TMTV Desk

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ২০২৪ সালের ১৬ জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ১৬ জুলাই। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে…

Read More

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের হল ফি ও সংশ্লিষ্ট খাতে বকেয়া ৭২ লাখ টাকার বেশি ছাড়িয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় তিন মাসের বেশি হল ফি বকেয়া থাকলে আবাসিক সিট বাতিলের বিধান রয়েছে। বাস্তবে সেই নিয়ম কার্যকর না হওয়ায় বছরের পর বছর বকেয়া জমেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। বুধবার (১৫ জুলাই) সরজমিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত তদারকির অভাব, শিথিল প্রশাসনিক অবস্থান এবং পুরোনো পদ্ধতিতে ফি আদায়ের কারণে এই বিপুল অঙ্কের বকেয়া সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি সামাল দিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু এবং বকেয়া থাকলে পরীক্ষার নিবন্ধন…

Read More

সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় সমাজসেবা অধিদপ্তর, রাজশাহীর সভাকক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। আগামী ১৭ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।…

Read More

রাজশাহীতে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রেমিককে বিয়ে কলেজছাত্রীর দাবি, ‘সবই স্বেচ্ছায়’ রাজশাহী কলেজের অনার্সের এক শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন বলে দাবি করেছেন। তবে এ বিয়ে নিয়ে তাঁর পরিবার আপত্তি জানিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে। অন্যদিকে ওই শিক্ষার্থীর ভাষ্য, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন ও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন; এ ক্ষেত্রে তাঁর ওপর কোনো ধরনের জোর, ভয়ভীতি বা প্রলোভন দেখানো হয়নি। বর্তমানে ওই তরুণীর নাম অন্বেষা ইসলাম অর্পা (১৯)। এর আগে তাঁর নাম ছিল অন্বেষা সাহা। তিনি নাটোরের সিংড়া উপজেলার হাটসিংড়া গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার মেয়ে। তাঁর স্বামী রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজ (২৩)…

Read More

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে সিট দখলকে কেন্দ্র করে এক সাধারণ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বরাদ্দবিহীন এক শিক্ষার্থীকে কক্ষে তোলার বিষয়ে প্রশ্ন করায় তাঁকে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল কর্মী। ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ; অস্বীকার অভিযুক্তের, তদন্তের আশ্বাস কলেজ প্রশাসনের ভুক্তভোগী ও ছাত্রাবাস সূত্রে জানা গেছে, মুসলিম ছাত্রাবাসের বখতিয়ার খলজি (নিউ ব্লক) ভবনের ৫০৪ নম্বর কক্ষে থাকেন কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন। অভিযোগ রয়েছে, ওই কক্ষের অন্য একটি বরাদ্দকৃত সিটে কলেজের ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীকে ছাত্রদল কর্মী কেলভিনের মাধ্যমে রাখা হয়।…

Read More

হাবিব আহমেদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী মহানগরীর ধরমপুর এলাকার সায়রা খাতুন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ বেগমের চাকরির বৈধতা নিয়েই প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তাঁর নিয়োগের কোনো বৈধ নথি বিদ্যালয়ে সংরক্ষিত নেই। এমনকি নিজের নিয়োগপত্রও দেখাতে পারেননি তিনি। তা সত্ত্বেও প্রায় এক দশক ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রায় দেড় দশক ধরে স্থানীয় রাজনৈতিক প্রভাব ও বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির সভাপতির সহযোগিতায় তিনি চাকরি বহাল রাখতে সক্ষম হয়েছেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা, জেলা প্রশাসকের কাছে অভিযোগ এবং প্রশাসনিক তদন্তের দাবিও উঠেছে। রাজশাহীর সায়রা খাতুন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শাহনাজ বেগমকে ঘিরে…

Read More

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব এবার পারফর্ম করতে যাচ্ছেন দেশের মঞ্চে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে ১৯ জুলাই দর্শক মাতাবেন তিনি। বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধন অনুষ্ঠানে নিজের পরিবেশনার পাশাপাশি পোশাকের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেছিলেন সঞ্জয়। তার পরনে থাকা মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছিল রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের প্রতীক। সেই পারফরম্যান্সের পর এবার বাংলাদেশের দর্শকের সামনে সরাসরি গান গাইবেন এই শিল্পী। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক…

Read More

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, হাসিনা দেশে এসে হত্যা মামলার বিচারের মুখোমুখি হবেন। মঙ্গলবার (১৪ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় ডিসেম্বরে আসবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। তিনি আসবেন, মামলা ফেস করবেন। ডা. জাহেদ উর রহমান বলেন, আইসিটিতে অবজারভার রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী…

Read More

বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামছে ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য থাকা ফ্রান্সকে ভাবা হচ্ছে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার। অন্যদিকে, কেপভার্দের বিপক্ষে হোঁচট খাওয়ার পর চেনা ছন্দে ফিরেছে স্পেন। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগকে থামানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। মঙ্গলবার টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। টুর্নামেন্টের অন্যতম দুই সেরা দলের এই লড়াইকে অনেকেই ‘ফাইনালের আগেই ফাইনাল’ বলে অভিহিত করেছেন। দু’দলের ফুটবল দর্শনে রয়েছে দারুণ বৈপরীত্য– ফ্রান্স দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে পারদর্শী, আর স্প্যানিশরা বল পজেশন ও নিয়ন্ত্রিত ফুটবলে বিশ্বাসী। শেষ চারের আগে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি…

Read More

রাজশাহীর কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্য করে বেজমেন্টে দোকান ও অন্যান্য স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে চলমান নির্মাণকাজ বন্ধ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন মসজিদের একাংশের মুসল্লি ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আমিনুর রহমান বাচ্চু। তিনি নিজেকে মসজিদের সাধারণ মুসল্লি, এলাকাবাসীর প্রতিনিধি, চলমান মামলাগুলোর বাদী ও আন্দোলনকারী হিসেবে পরিচয় দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে সাধারণ মুসল্লিদের সমর্থনে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠিত হলেও পরে তাঁদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। এরপর বর্তমান কমিটির সভাপতি, সাবেক সভাপতি, খতিবসহ কয়েকজনের বিরুদ্ধে…

Read More