Author: TMTV Desk

২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর এক ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২ পার করল কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা। ম্যাচের ১৪ মিনিটে কলম্বিয়ার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জন আরিয়াস। লুইস সুয়ারেজের নিখুঁত পাস থেকে বল জালে জড়ান তিনি। যদিও গোল করার মাত্র দুই মিনিট আগে একটি হলুদ কার্ড দেখতে হয়েছিল এই গোলদাতাকে। পুরো ম্যাচে কলম্বিয়ার আধিপত্য ছিল স্পষ্ট। ৬২ শতাংশ সময় বল দখলে রাখা দলটি মোট ২০টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল অন-টার্গেট। অন্যদিকে ঘানা ৮টি শট নিলেও কলম্বিয়ার গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো একটি শটও…

Read More

সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। জুলাই নিয়ে মন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে…

Read More

বিশ্বকাপের শেষ ৩২-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের ফলে শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে আফ্রিকার শক্তিশালী দল মিশর। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া মিশরের নেতৃত্বে থাকবেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। আর্জেন্টিনা ও মিশরের বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্যও সুখবর রয়েছে। ম্যাচটি হবে তুলনামূলক সুবিধাজনক সময়ে। আগামী মঙ্গলবার, ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহামেদ সালাহর মিশর। বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

Read More

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ঠিকই, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেওয়ার লড়াইকে গর্বের অধ্যায় হিসেবে দেখছেন কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা। তার মতে, ফলাফল নয়, বিশ্বমঞ্চে দলের সাহসী পারফরম্যান্স এবং দুইবার সমতায় ফেরার মানসিকতাই দেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় অর্জন। বিশ্বকাপ শুরুর আগে খুব কম মানুষই ধারণা করেছিলেন, আফ্রিকার দল কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে কিংবা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেবে। তবে মাঠের পারফরম্যান্সে সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে দলটি। রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যায় কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২…

Read More

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে তেহরানে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবরে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির মরদেহ পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ সমবেত হন। তাদের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত ‘লাল পতাকা’। এ সময় মোসাল্লা প্রাঙ্গণ ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। ইরানের পাশাপাশি খামেনির শেষ বিদায়ের শোক শোভাযাত্রা প্রতিবেশী দেশ ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে। এই বিশাল জানাজা ও বিদায় অনুষ্ঠান…

Read More

চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের অনুমতি চেয়ে ইউএনওর কাছে আবেদন রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে অনিয়ম ও ইউনিয়ন পরিষদ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্যানেল চেয়ারম্যান-২ মো. জয়নাল আবেদীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দিয়ে দাবি করেছেন, আইন অনুযায়ী তাঁর ওপর দায়িত্ব বর্তানোর কথা থাকলেও তাঁকে বাদ দিয়ে প্যানেল চেয়ারম্যান-৩-কে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ জয়নাল আবেদিন ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৩ ধারার বিধান অনুযায়ী আবেদন করেন। আবেদনে জয়নাল আবেদীন উল্লেখ করেন, ৫ নম্বর হড়গ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো.…

Read More

বিশ্ব ফুটবলে ব্রাজিলকে আর আগের মতো ‘একক ফেভারিট’ মনে করেন না দেশটির কিংবদন্তি খেলোয়াড় রোনালদো নাজারিও। তবে ইতিহাস ও ঐতিহ্যের কারণে দলটি এখনো ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছে। রোনালদোর মতে, ব্রাজিল এখনও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হলেও ২০০০ সালের শুরুর দিকের মতো আধিপত্য আর নেই। তিনি বলেন, ২৪ বছর ধরে বিশ্বকাপ না জেতার বিষয়টি দলটির বর্তমান অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। ২০০২ সালে জার্মানির বিপক্ষে ২-০ গোলে জেতা ফাইনালে তিনি নিজেও ছিলেন, যা ব্রাজিলের শেষ বিশ্বকাপ শিরোপা। তিনি আরও মনে করেন, বর্তমান সংকটের অন্যতম কারণ হলো আগের মতো বিশ্বমানের স্ট্রাইকারের অভাব। রোমারিও কিংবা পরবর্তীতে অ্যাড্রিয়ানোর মতো ‘গোলমেশিনের অভাব’…

Read More

আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলার বানেশ্বরে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে আয়োজিত র‌্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালিটি বানেশ্বর বাজার থেকে শুরু হয়ে বানেশ্বর-চারঘাট সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত) মো. রফিকুল ইসলাম তুষার, অধ্যক্ষ ও অভিভাবক সদস্য (উপজেলা…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রদল নেতাকর্মীদের ‘অবৈধভাবে’ সিট দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, হল প্রশাসন ও প্রভোস্টরা প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে ছাত্রদলের নেতাকর্মীদের আবাসিক হলে সিট দিচ্ছেন। তাদের দাবি, এর মাধ্যমে ক্যাম্পাসে আবারও ‘হল দখলের রাজনীতি’ শুরু হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য উদ্বেগের বিষয়। বক্তারা আরও বলেন, অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেলেও তারা হলে অবস্থান করছেন। অন্যদিকে বৈধ শিক্ষার্থীরা সিট না পেয়ে বারান্দা ও গণরুমে মানবেতর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন। এ অবস্থার…

Read More

র‌্যাবের অভিযানে মিলল ৬ প্যাকেট হেরোইন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। তবে অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোদাগাড়ী মডেল থানার মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাব-৫-এর সিপিএসসির একটি…

Read More